March 18, 2026, 7:08 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সাকিব-তামিমরা বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না

সাকিব-তামিমরা বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দেশের বাইরে বছরে দুটির বেশি লিগে খেলার অনাপত্তিপত্র মিলবে না চুক্তিতে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের। তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত জানিয়ে তাদের চিঠি দিয়েছে বিসিবি।

সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই বছরে দুটি লিগে খেলার অনুমতি পাবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানরা।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, অনেক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

“সার্বিক দিক বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি। একে আমাদের পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটসূচি খুব ঠাসা, তার ওপর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের ব্যাপারও আছে। এর সঙ্গে জড়িত খেলোয়াড়দের চোট ব্যবস্থাপনার বিষটিও। আমরা চাই আন্তর্জাতিক খেলার সময় আমাদের সেরা খেলোয়াড়দের সবাইকে পেতে। তাই বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে দেওয়া হবে না কাউকেই।”

ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামন্টে খেলে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা।

Share Button

     এ জাতীয় আরো খবর