April 13, 2026, 1:18 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মেসির গোলের রেকর্ড লা লিগায়

মেসির গোলের রেকর্ড লা লিগায়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ার জুড়ে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নতুন আরেকটি ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৩ মৌসুমে কমপক্ষে ১০টি করে গোল করেছেন বার্সেলোনা তারকা।

এস্পানিওলের মাঠে শনিবার ম্যাচের ১৭তম মিনিটে প্রায় ২৭ গজ দূর থেকে চমৎকার এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন মেসি। সেই সঙ্গে গড়েন অনন্য কীর্তিটি।

এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার ৪-০ ব্যবধানের জয়ে শেষ গোলটিও ফ্রি-কিক থেকে করেন গত সপ্তাহে ব্যালন ডি’অরের লড়াইয়ে পঞ্চম হওয়া মেসি। স্পেনের শীর্ষ লিগে এবারই প্রথম কোনো এক ম্যাচে ফ্রি-কিকে দুটি গোল করলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

চলতি বছরে লিগে সেট-পিস থেকে মেসি নয় গোল করলেন। ২০১৮ সালে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দল সেটপিস থেকে পাঁচটির বেশি গোল করতে পারেনি।

এবারের লা লিগায় গোলদাতার তালিকায় ১১ গোল নিয়ে জিরোনার ক্রিস্থিয়ান স্তুয়ানির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়।

দারুণ এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৩১।

Share Button

     এ জাতীয় আরো খবর