April 9, 2026, 1:41 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

উত্তর বংঙ্গের একজন ব্যতিক্রমী ছাত্রনেতা মাহফুজুর রহমান এহসান

রুহুল আমীন খন্দকার, রাজশাহী ব্যুরো প্রধান :

mostbet

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধুৃ’- এই গানের মর্ম কয়জনই উপলদ্ধি বা নিজেকে নিবেদিত করতে পেরেছেন মানবসেবায়। যান্ত্রিক ও স্বার্থপরায়ন বর্তমান সমাজ ব্যবস্থায় মানবিক মানুষ যেন বিরল। তবে এ সবকিছুর ঊর্ধ্বে উঠে আজও কিছু এমন মানুষ আছে যারা নিবেদিত মানব সেবায়, পরোপকারে। তেমনি একজন মানবিক ব্যতিক্রমী ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান এহসান। অসহায় শিক্ষকের আবাসন, দুস্থদের কর্মসংস্থান, মুমূর্ষুদের জন্য রক্তের ব্যবস্থা ও সেবা করা, অস্বচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পত্রিকার ব্যবস্থা, র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর পাশে দাড়ানো থেকে শুরু করে যেকোনো বিপদে পাশে দাঁড়ানোর মতো ব্যতিক্রম একজন নেতা তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই এমনিভাবে সবার পাশে দাঁড়িয়েছেন। ছাত্রলীগের পদ পাওয়ার অনেক আগে থেকেই সমাজ সেবামূলক এসব কাজে ব্রতী ছিলেন। কারো বিপদের কথা শুনেই ছুটে যেতেন রাত-বিরাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান এহসানের এমন কাজের নজির অনেক। জয়পুরহাট সদরের ধানমন্ডি এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে এহসান। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে সহপাঠী ও সিনিয়র-জুনিয়রদের যেকোনো বিপদে পাশে থাকার চেষ্টা করতেন। এছাড়া বিভাগের সাংষ্কৃতিক কর্মকান্ডে প্রত্যক্ষ অংশ গ্রহণের কারণে শিক্ষকসহ সকলের নিকট জনপ্রিয় তিনি। ছাত্রলীগের পদ পাওয়ার পর এসব কাজ আরও বেশি ফোকাসে আসতে শুরু করে। এহসানের সহপাঠী, ছাত্রলীগ নেতাকর্মী ও জয়পুরহাট জেলা সমিতির সদস্যদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। অসুস্থদের পাশে” নিজের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ছাড়াও বিভিন্ন এলাকার মুমূর্ষু রোগীদের নিজেই রক্ত দিতেন। সেই সঙ্গে নিজ দায়িত্বে বিভিন্ন জায়গা থেকে ব্যবস্থাও করে দিতেন। অনেক সময় এসব কাজ করতে গিয়ে সারারাত মেডিকেলেও রাত্রিযাপন করেছেন এই নেতা। এ পর্যন্ত ৪০০’র অধিক রোগীর জন্য রক্তের ব্যবস্থা করে দিয়েছেন এবং তিনি নিজে ১৯ বার রক্ত দিয়েছেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো” জয়পুরহাটের মিম, কুড়িগ্রামের ফরিদুল, রংপুরের আপন এবং সিরাজগঞ্জের হাফেজের অর্থাভাবে পড়ালেখা থেমে যাচ্ছে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর তাদের পড়ালেখার খরচের ব্যবস্থা করে দেন এহসান। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা, দোকানের শ্রমিকদের আর্থিক সহায়তাও করতেন। এ কাজে শুধু নিজে নয়, অন্যকেও সহায়তার জন্য উদ্বুদ্ধ করতেন এহসান। অবসরপ্রাপ্ত শিক্ষকের আবাসনের ব্যবস্থা” রাজশাহী নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মাজাহার হোসেন। তিনি ১৯৯৮ সালে অবসরে যান। এরপর প্রায় ৮ বছর ধরে বিদ্যালয়ের বারান্দার স্যাঁতস্যাঁতে মেঝেতে রাত কাটছিল তার। এরপর ওই শিক্ষককে চিকিৎসা সেবা দেন ছাত্রলীগের এই নেতা এবং তার হস্তক্ষেপে শিক্ষকের বড় ছেলে আকতারুজ্জামান মুকুল তার বাবাকে বাসায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। দুস্থ হনুফা খালার কর্মসংস্থানের ব্যবস্থা” ক্যাম্পাসে ছাত্রদের কাছে পরিচিত মুখ হানুফা খালা। সবার কাছ ঘুরে হাতপেতে যে অর্থ পায় সেটা দিয়ে সংসার চলাতো। এটা তার কষ্টের ও অপছন্দের কাজ ছিল। বিষয়টি জানতে পেরে হানুফাকে ভ্রাম্যমান দোকান করে দেন এহসান। পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে জন্মদিন” ২০১৮ সালে রাবি ক্যাম্পাস ও আশপাশের এলাকার পথশিশু ও ছিন্নমূল মানুষকে নিয়ে জন্মদিন পালন করে ক্যাম্পাসজুড়ে আলোচিত হয়েছেন। শুধু মানবিক কাজই নয়, যখন যার বিপদের সংবাদ পান সেখানে ছুটে যান তিনি। জেলা সমিতি সচল, শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার প্ল্যানিং কর্মশালার আয়োজন করার মতো কাজ প্রশংশিত হয়েছে। এভাবে আরও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, নিজ ও নিজ ছাত্রসংগঠনের নাম উজ্জ্বল করবে-এমনটিই প্রত্যাশা সবার। পাশাপাশি তার দেখাদেখি আরও অনেকে ভালোকাজে অনুপ্রাণিত হবে। নিজ শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সর্বাপরি দেশের কল্যাণে ছাত্ররা ভুমিকা রাখবে-এমনটিই আমাদের কামনা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর