April 9, 2026, 11:40 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের সহযোগিতায় বগুড়ার গাবতলীতে দুস্থদের মাঝে গরু ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

mostbet

দক্ষিন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের আর্থিক সহযোগিতায় গতকাল শনিবার বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে গরু ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এক কালিন উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের চেয়ারম্যান ইউ সুং জু। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি মোঃ সেলিম হোসেন, কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের বাংলাদেশের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবর রহমান ছোটন, অন্যান্যদের মধ্য ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, সোনারায় হাইস্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সরধনকুটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, সুখানপুকুর শহীদ জিয়াউর রহমান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, সমাজসেবক আহসান হাবিব লেমন, সাংবাদিক আল আমিন, আতাউর রহমান, ডাঃ শাহাদৎ হোসেন,শিক্ষক ইউসুব আলী, হুমায়ন কবীর, মুন্নুজান, উম্মে ওবাইদা, বাসন্তী রবি দাস, তিতাস মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর