April 14, 2026, 12:14 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মুক্তিযোদ্ধা-ব্রাদার্সের ড্রয়ে সেরা আটে আবাহনী

মুক্তিযোদ্ধা-ব্রাদার্সের ড্রয়ে সেরা আটে আবাহনী

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ ড্র হওয়ায় লাভ হয়েছে আবাহনী লিমিটেডের। ‘সি’ গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতে স্বাধীনতা কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ২০১৬ সালের রানার্সআপরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সের সঙ্গে ১-১ ড্র করে মুক্তিযোদ্ধা। নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছিল তারা। ৩ পয়েন্ট নিয়ে সেরা আটে উঠেছে আবাহনী। ১ করে পয়েন্ট মুক্তিযোদ্ধা ও ব্রাদার্সের। গ্রুপের শেষ ম্যাচে আগামি শনিবার আবাহনীর মুখোমুখি হবে ব্রাদার্স। এ ম্যাচ ড্র করলে সেরা আটে উঠবে ব্রাদার্স। ম্যাচের অষ্টম মিনিটে পানামার ফরোয়ার্ডের জ্যাক ড্যানিয়েলসের বাড়ানো বল ডান পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করে ব্রাদার্সকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমা। ২৩তম মিনিটে প্রতিআক্রমণ থেকে ম্যাচে ফেরে মুক্তিযোদ্ধা। জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর বাড়ানো বল এক সতীর্থের পা হয়ে পাওয়ার পর সুজন বিশ্বাসের শট ডিফেন্ডার আশরাফুল করিমের মাথা ছুঁয়ে ঠিকানা খুঁজে পায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের ভালো একটি সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। কিন্তু কাতোর শট ফিরিয়ে দেন গোলরক্ষক।

Share Button

     এ জাতীয় আরো খবর