March 17, 2026, 1:40 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন: হানিফ

সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক                        

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া অসত্য বক্তব্য রেখেছেন তিনি মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করেছেন গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের নবনির্মিত শেখ হাসিনা হল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এসময় তিনি আরো বলেন, দেশের জনগণ জানে, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর কীভাবে জোর করে সরকারি কর্মকর্তাদের অবসরে পাঠিয়েছিল, আওয়ামীমনা সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিল তিনিই প্রথম দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিলেন আর এখন আওয়ামী লীগকে বলছেন, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে সংবিধান অনুযায়ী সরকারের অধীনেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হানিফ ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিলেন সেজন্য তারা ইভিএম পদ্ধতি চায় না নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিধান অতীতে কখনও ছিল না তাদের নিয়োগ করা না করা নির্বাচন কমিশনের বিষয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজি মনজুর কাদির, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ এরপর হানিফ কলেজের ২০১৭ সালের শিক্ষাবর্ষে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন

Share Button

     এ জাতীয় আরো খবর