April 13, 2026, 11:07 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরছেন তামিম

চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরছেন তামিম

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দল অপেক্ষায় ছিল তার ফেরার। তিনি নিজেও মরিয়া ছিলেন ফিরতে। অবশেষে শেষ হয়েছে সেই যন্ত্রণাময় প্রতীক্ষা। দুই দফা চোট কাটিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন তামিম ইকবাল।

চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার পর ওয়ানডে সিরিজেও ফিরেছেন সাকিব আল হাসান।

এশিয়া কাপ ও দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজে পূর্ণ শক্তির দল পায়নি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার নামতে পারবে তারা পুরো শক্তি নিয়ে। ১৬ সদস্যের এই দল ঘোষনা করা হয়েছে পুরো সিরিজের জন্যই।

তামিম ও সাকিব ফেরায় জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও ফজলে মাহমুদ রাব্বি। শান্ত বাদ পড়লেন জিম্বাবুয়ে সিরিজে কোনো ম্যাচ না খেলেই। তবে এর আগে এশিয়া কাপে ৩টি ম্যাচ খেলে রান করেছিলেন ২০।

ফজলে রাব্বি জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছিলেন প্রায় ১৫ বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তার পরিচয়টা সুখকর হয়নি। জিম্বাবুয়ে সিরিজে দুটি ওয়ানডে খেলে দুটিতেই আউট হয়েছিলেন শূন্য রানে। নিতে পারেননি উইকেট।

সাকিব ও তামিম ফিরলে এই দুজনের বাদ পড়া অনুমিতই ছিল।

অনুমিত ছিল ওয়ানডে সিরিজে তামিমের ফেরাও। মূল সিরিজের আগে আগামি বৃহস্পতিবার বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচেও খেলবেন তামিম।

গত এশিয়া কাপে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সাকিব ও তামিম। তামিম আঙুলে চোট পেয়েছিলেন প্রথম ম্যাচেই। সেই চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে। কিন্তু ব্যাটিং অনুশীলনে আবার টান লাগে শরীরের ডান পাশে। ফেরা তাই দীর্ঘায়িত হয় আরও।

সাকিব এশিয়া কাপ খেলেছিলেন পুরো ফিট না থেকেই। সুপার ফোরের শেষ ম্যাচের আগে আঙুলের অবস্থার অবনতি হলে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। দেশে ফিরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ডাক্তার দেখিয়ে আসেন অস্ট্রেলিয়া গিয়েও। সেসময় তার মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে ছিল অনেক শঙ্কার খবর। কিন্তু নাটকীয়ভাবে উন্নতি হওয়ায় খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামি ৯ ডিসেম্বর মিরপুরে। ১১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচও মিরপুরে। ১৪ ডিসেম্বর তৃতীয় ম্যাচ সিলেটে। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর একটায়, সিলেটের ম্যাচ ১২টায়।

বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আরিফুল হক।

Share Button

     এ জাতীয় আরো খবর