April 14, 2026, 1:35 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আফগানিস্তান-আয়ারল্যান্ড ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে

আফগানিস্তান-আয়ারল্যান্ড ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নিরপেক্ষ ভেন্যু ভারতের দেরাদুনে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। যেই সিরিজে তাদের প্রতিপক্ষ একইসঙ্গে আইসিসির পূর্ণ সদম্য পদ পাওয়া আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিজে থাকছে তিনটি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং একটি টেস্ট।

টেস্ট মর্যাদা পাওয়ার পর উভয় দলই লংগার ভার্সনে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। বিদেশের মাটিতে এটা হবে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। ২০১৮ সালের শুরুতে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলেছিল আইরিশরা। পক্ষান্তরে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলেছিল আফগানিস্তান।

সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আফগানিস্তান-আয়ারল্যান্ড সিরিজের সূচি

 

২৩ ফেব্রুয়ারী ২০১৯: ১ম টি-টোয়েন্টি

 

২৪ ফেব্রুয়ারী ২০১৯: ২য় টি-টোয়েন্টি

 

২৬ ফেব্রুয়ারী ২০১৯: ৩য় টি-টোয়েন্টি

 

২ মার্চ ২০১৯: ১ম ওয়ানডে

 

৪ মার্চ ২০১৯: ২য ওয়ানডে

 

৭ মার্চ ২০১৯: ৩য় ওয়ানডে

 

৯ মার্চ ২০১৯: ৪র্থ ওয়ানডে

 

১২ মার্চ ২০১৯: ৫ম ওয়ানডে

 

১৭-২১ মার্চ ২০১৯: টেস্ট।

Share Button

     এ জাতীয় আরো খবর