April 13, 2026, 6:11 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মাশরাফি প্রস্তুতি ম্যাচের নেতৃত্বে

মাশরাফি প্রস্তুতি ম্যাচের নেতৃত্বে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর লম্বা বিরতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেকে প্রস্তুত করে নিতে তাই মাশরাফি বিন মুর্তজা খেলবেন প্রস্তুতি ম্যাচেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই ম্যাচে খেলবেন চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা ওপেনার তামিম ইকবালও।

আগামী বৃহস্পতিবার বিকেএসপিতে হবে একদিনের প্রস্তুতি ম্যাচটি।

গত ২৬ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর আর বল হাতে নেওয়া হয়নি মাশরাফির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ব্যক্তিগতভাবে প্রস্তুতি শুরু করেছেন কয়েকদিন আগে। ম্যাচ অনুশীলনের ঘাটতি পুষিয়ে নিতেই খেলছেন এই ম্যাচে।

তামিম এই ম্যাচে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন আগেই। সাইড স্ট্রেইনের কারণে টেস্ট সিরিজে খেলেতে না পারা ওপেনার পুরোদমে নেট সেশন শুরু করেছেন শনিবার থেকে।

১৩ জনের বিসিবি একাদশে বড় নাম আছে আরও। ওয়ানডের সম্ভাব্য দল থেকে আছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেনরা। পাশাপাশি আছেন অনূর্ধ্ব-১৯ দলের চার ক্রিকেটার-তৌহিদ হৃদয়, আকবর আলি, মুত্যুঞ্জয় চৌধুরী ও শাহিন আলম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু আগামি ৯ ডিসেম্বর।

বিসিবি একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহিন আলম, মেহেদি হাসান রানা, নাজমুল ইসলাম অপু।

Share Button

     এ জাতীয় আরো খবর