April 13, 2026, 6:12 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

৫ জনই বোল্ড! ইতিহাসে বাংলাদেশ

৫ জনই বোল্ড! ইতিহাসে বাংলাদেশ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইনিংসের বয়স তখনও হয়নি এক ঘণ্টাও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলেছে ৫ ব্যাটসম্যানকে। ৫ জনই বোল্ড! ক্যারিবিয়ানদের টপ অর্ডার ধসিয়ে দিয়ে বাংলাদেশের স্পিনাররা গড়েছেন অনন্য কীর্তি।

প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করার নজির টেস্ট ইতিহাসে আগে ছিল কেবল দুইটি। তবে পাঁচজনই স্পিনে বোল্ড টেস্ট ইতিহাসেই এই প্রথম!

সাকিব আল হাসান ও মেহেদী হাসনান মিরাজের সৌজন্যে বাংলাদেশ গড়েছে এই ইতিহাস। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৫০৮ রান করার পর ব্যাটিংয়ে নেমেই নাস্তানাবুদ হয় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ওভারেই শুরু সাকিবের হাত ধরে। বাংলাদেশ অধিনায়ক বোল্ড করে দেন প্রতিপক্ষ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে। আরেক ওপেনার কাইরান পাওয়েল বোল্ড মিরাজের বলে। সাকিবের দ্বিতীয় শিকার সুনীল আমব্রিস। রোস্টন চেইসকে প্রথম বলে ফিরিয়ে মিরাজ ধরেন দ্বিতীয় শিকার।

উইকেট শিকারের দ্বৈরথে পরে মিরাজ এগিয়ে যান শেই হোপকে বোল্ড করে। ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ২৯। বাংলাদেশ রেকর্ড বইয়ে।

পেস-স্পিন মিলিয়ে প্রথম ৫ ব্যাটসম্যানেরই বোল্ড হওয়া টেস্ট ক্রিকেট সবশেষ দেথেছিল ১২৮ বছর আগে। ১৮৯০ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম ৫ ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন দুই ইংলিশ পেসার ফ্রেড মার্টিন ও জর্জ লোম্যান।

প্রথম কীর্তিটি ছিল আরও ১১ বছর আগে। ইতিহাসের সেটি তৃতীয় টেস্ট। ভেন্যু এবার মেলবোর্ন। শুধু পাঁচজন নয়, প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রথম ৭ ব্যাটসম্যানকেই বোল্ড করেছিল অস্ট্রেলিয়া। সবকটিই ছিল পেসে।

Share Button

     এ জাতীয় আরো খবর