-
- শিক্ষা, সারাদেশে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ চলছে চাচের ঘরে পাঠদান
- আপডেট সময় November, 29, 2018, 10:10 am
- 464 বার পড়া হয়েছে
আগুন রায়, মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ
যশোর মণিরামপুর উপজেলার পাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত

হয়েছে ১৯৬০ সালে।১৯৯৩-৯৪ অর্থবছরে চারকক্ষ বিশিষ্ট একতলা একটি ভবন পায় স্কুলটি। ভবন নির্মাণের কয়েক বছর পর সেটা জরাজীর্ণ হয়ে পড়ে। মাস কয়েক আগে ভবনের ছাদের ভিম থেকে প্লাষ্টার খসে পড়া শুরু হয়। ফলে ক্লাস নেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে ভবনটি। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও অভিভাবকের বাধার মুখে সেখানে পাঠদান বন্ধ রাখা হয়েছে।২০১৩ সালের দিকে জাতীয়করণের আওতায় আনা হয় বিদ্যালয়টি। কিন্তু নতুন কোন ভবন নির্মানের উদ্যোগ নেওয়া হয়নি।গত ছয়মাস ধরে ভবন ছেড়ে শিক্ষকরা বিদ্যালয়ের চত্বরে চাচের ঘর করে সেখানে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে শিক্ষার্থীদের জীবনের ঝুকি কমলেও জরাজীর্ণ ভবনটিতে ঝুঁকি নিয়ে নিয়মিত অফিস করছেন বিদ্যালয়ের চারজন শিক্ষক।বিদ্যালয়ের ছাত্রছাত্রীর বলে, ‘ রোজার সময় যখন স্কুল বন্ধ ছিল, তখন স্কুল ঘরের ছাদের প্লাষ্টার ভাইঙ্গা পড়ে। তখন থেকে সারেরা আমাদের এই চাচের ঘরে ক্লাস নেয়। স্কুলে নতুন ভবন হলে আমরা আবার ভালভাবে ক্লাস করতে পারব।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান বলেন, স্কুলে ১৩০ জন ছাত্র- ছাত্রী আছে।ভবনের অবস্থা খারাপ তাই চাচের ঘর করে আমরা বাচ্চাদের এখানে ক্লাস নিচ্ছি। বাচ্চাদের বাহিরে ক্লাস নিলেও আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনের ছাদের নিচে অফিস করছি। জানিনা আমাদের ভাগ্যে কখন কি হয়।
শুধু পাড়িয়ালী নয় এভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে মণিরামপুর উপজেলার, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মণিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঝাঁপা দক্ষিণ সরকারি বিদ্যালয় সহ ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন।উপজেলা শিক্ষা অফিস সুত্রে যানা যায়, সদ্য জাতীয়করণ কৃত উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের কোনটিতে ভবন নেই।
মণিরামপুর উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ মনিরা খাতুন বলেন, ‘ উপজেলায় সর্বমোট ২৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তারমধ্যে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করে উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। আশা করছি খুব দ্রুত এসব ভবনগুলো সংষ্কার ও পুনঃনির্মান হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ নভেম্বর ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর