April 14, 2026, 12:17 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

অস্ট্রেলিয়া ভারতকে সামলাতে স্মিথ-ওয়ার্নারের দ্বারস্থ

অস্ট্রেলিয়া ভারতকে সামলাতে স্মিথ-ওয়ার্নারের দ্বারস্থ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের শাস্তিটা হয়তো কমেনি। জাতীয় দলে তাদের আপাতত না ঢোকালেও তার পূর্ব প্রস্তুতিটা সেরে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া! ভারতের বিপক্ষে অজিদের টেস্ট প্রস্তুতিতে নিষিধাজ্ঞা প্রাপ্ত দুই ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে নেট অনুশীলনে। তবে এতে রয়েছে নিজেদেরই স্বার্থ।

আগামী ৬ ডিসেম্বর হবে প্রথম টেস্ট। সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মুখোমুখি হতে বোলিং আক্রমণকে সব ভাবে প্রস্তুতিতে সহায়তা করবেন স্মিথ ও ওয়ার্নার। বর্তমানে স্মিথ-ওয়ার্নারকে ছাড়া খর্ব শক্তি নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। তার পরেও নিষেধাজ্ঞা কমিয়ে তাদের ফেরানোর পথ বেছে নেয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। বিকল্প হিসেবে তাদের সমৃদ্ধ ভা-ারকেই ব্যবহার করতে চাইছে বোলারদের সামনে।

স্মিথ ও ওয়ার্নারকে বোর্ড যে আমন্ত্রণ জানিয়েছে সেই কথা জানালেন মিচেল স্টার্ক, ‘বোলিং কোচের সঙ্গে তারা কথা বলেছে। আমরা যারা বোলিং করবো তাদের সঙ্গেও আলোচনা চলছে। টেস্টে প্রস্তুতিতে তাদের পাওয়া মানে আমাদের জন্য বিশাল কিছু।’

অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোর দাবি তাদের সাজঘরেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রস্তুতিতে বোলারদের সামনে ব্যাট হাতে নেটে অনুশীলন করবেন স্মিথ ও ওয়ার্নার। তাদের পেয়ে এক কথায় উচ্ছ্বসিত স্টার্ক, ‘স্মিথের সামনে নেটে বোলিং করতে পারবো এটা হবে অসাধারণ একটি ব্যাপার। কারণ সে বিশ্বের সেরা ব্যাটসম্যানের একজন। তার ভাবনা গুলোও কাজে দেবে।

স্মিথ ও ওয়ার্নার দুজনেই নিউ সাউথ ওয়েলসের ক্লাব ক্রিকেট খেলার সময়ে অনুশীলন করছেন। নিষেধাজ্ঞা শেষ হলে যাতে ক্রিকেটে ফিরতে পারেন সেই লক্ষ্যে মুখিয়ে আছেন তারা। রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের নেটে ব্যাট হাতে ওয়ার্নারকে জশ হ্যাজেলউডের মুখোমুখি হতে দেখা গেছে। এএফপি।

Share Button

     এ জাতীয় আরো খবর