April 13, 2026, 9:31 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জাহানারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে

জাহানারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে বাদ গেছে ব্যাটারদের ব্যর্থতায়। বোলাররা আগুনে বোলিং করলেও তা ম্লান হয়ে গেছে বাজে ব্যাটিংয়ে। টুর্নামেন্ট শেষে অবশ্য একটা প্রাপ্তি টুর্নামেন্ট সেরা দলে জাহানারা আলমের জায়গা পাওয়া। বিশেষজ্ঞদের রায়ে দ্বাদশ খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন টুর্নামেন্ট সেরা দলে।

জাহানারাকে টুর্নামেন্ট সেরা দলে জায়গা দিতে বিবেচনায় রাখা হয়েছিলো দুই পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট আর শ্রীলঙ্কার বিপক্ষে সেরা পারফরম্যান্সে ২১ রানে নেন ৩ উইকেট। ২৫ বছর বয়সী এই মিডিয়াম পেসারকে বেশ সুখ্যাতিতেই উপস্থাপন করা হয়েছে আইসিসির ওয়েব সাইটে। ৫.০৮ ইকোনমি আর ১২.০ স্ট্রাইক রেটে তার গড় ১০.১৬। তাতে মোট শিকার ৬ উইকেট।

টুর্নামেন্ট সেরা দলে ভারত ও ইংল্যান্ড থেকেই জায়গা পেয়েছেন তিনজন খেলোয়াড়।

টুর্নামেন্ট সেরা দল (ব্যাটিং অর্ডারে সাজানো)

১. অ্যালাইসা হিলি (অস্ট্রেলিয়া)- ২৫৫ রান

 

২. স্মৃতি মন্ধানা (ভারত)- ১৭৮ রান।

 

৩. অ্যামি জোন্স (ইংল্যান্ড, উইকেটরক্ষক)-১০৭ রান, ৫ ডিসমিসাল

 

৪. হারমানপ্রীত কর (ভারত, অধিনায়ক)-১৮৩ রান

 

৫. ডিয়েন্ড্রা ডোটিন (উইন্ডিজ)-১২১ রান, ১০ উইকেট

 

৬. জাভেরিয়া খান (পাকিস্তান)-১৩৬ রান

 

৭. এলিয়েসি পেরি (অস্ট্রেলিয়া)- ৬০ রান, ৯ উইকেট

 

৮. লেই কেসপারেক (নিউজিল্যান্ড)-৮ উইকেট

 

৯. অ্যানিয়া (ইংল্যান্ড)-৭ উইকেট

 

১০. ক্রিস্টি গর্ডন (ইংল্যান্ড)-৮ উইকেট

 

১১. পুনম যাদব (ভারত)- ৮ উইকেট

 

১২. জাহানারা আলম (বাংলাদেশ)- ৬ উইকেট

Share Button

     এ জাতীয় আরো খবর