April 13, 2026, 4:48 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পাকিস্তানের ওরাকজাই জেলায় বিস্ফোরণে নিহত ২৫

পাকিস্তানের ওরাকজাই জেলায় বিস্ফোরণে নিহত ২৫

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ওরাকজাই জেলার কালায়া বাজার এলাকায় এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন নিহত, আহত হয়েছে অন্তত ৩৫ জন। পাকিস্তানের মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরীন মাজারি হতাহতের এ সংখ্যা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের ধরন কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল শুক্রবার ইমামবারগাহ এলাকার কাছে বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহতদেরকে কোহাটের কেডিএ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডন নিউজ টিভি জানিয়েছে, বিস্ফোরণের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মেহমুদ খান হামলার নিন্দা জানিয়েছেন। বলেছেন, ‘প্রদেশকে শান্তিপূর্ণ দেখতে শত্রুদের ভালো লাগে না।’ এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেট ভবনের কাছে বন্দুকধারীর হামলা হয়। পরে পুলিশ ও হামলাকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়। এরমধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও তিনজন হামলাকারী।

Share Button

     এ জাতীয় আরো খবর