April 13, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মিরপুর টেস্টে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

মিরপুর টেস্টে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চট্টগ্রাম টেস্টের মাঝপথেই ওয়েস্ট ইন্ডিজ পেল একটি দুঃসংবাদ। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে তারা পাচ্ছে না ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েলকে। ইমরুল কায়েসকে ধাক্কা দিয়ে ডিমেরিট পয়েন্ট পেয়ে নিষিদ্ধ হয়েছেন তিনি এক টেস্ট।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে গ্যাব্রিয়েলের ডিমেরিট পয়েন্ট ছিল তিনটি। এই টেস্টের প্রথম দিনেই গোল পাকান মাঠে। ম্যাচের অষ্টম ওভারে রান নেওয়ার সময় ব্যাটসম্যান ইমরুলের সঙ্গে উইকেটে ধাক্কার মতো লাগে বোলার গ্যাব্রিয়েলের। গ্যাব্রিয়েলকে এ সময় দেখা যায় বেশ উত্তেজিত। ইমরুলের সঙ্গে কথা বলতেও তাকে দেখা যায় বারবার। একপর্যায়ে হস্তক্ষেপ করতে হয়েছিল আম্পায়ারদের। মাঠের আম্পায়াদের অভিযোগের প্রেক্ষিতে দিন শেষে ম্যাচ রেফারির কাছে ডাক পড়ে গ্যাব্রিয়েলের।

আইসিসির ভাষায়, ইমরুলকে দেওয়া গ্যাব্রিয়েলের ধাক্কা ছিল ‘অযাচিত ও ইচ্ছাকৃত।’ আম্পায়ারদের মনে হয়েছে, এটি ধাক্কা ‘চাইলেই এড়ানো যেত’। মাঠে শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে আইসিসির আচরণবিধি বেশ কড়া। ম্যাচ রেফারি ডেভিড বুন এবার দুটি ডিমেরিট পয়েন্ট দেন গ্যাব্রিয়েলকে। পাশাপাশি জরিমানা করেন ম্যাচ ফির ৩০ শতাংশ।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকতে হয়। গ্যাব্রিয়েল তাই খেলতে পারবেন না আগামি শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে।

গত বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হওয়ার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল গ্যাব্রিয়েলকে।

চোটের কারণে আগেই জেসন হোল্ডারকে হারানো ক্যারিবিয়ানদের জন্য বড় ধাক্কা গ্যাব্রিয়েলকেও না পাওয়া। সাম্প্রতিক সময়ে টেস্টে দলের সেরা পারফরমার এই পেসার এই টেস্টেও প্রথম ইনিংসে নিয়েছেন চার উইকেট।

Share Button

     এ জাতীয় আরো খবর