April 8, 2026, 4:34 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চৌদ্দগ্রামে নকলের দায়ে এক ছাত্র বহিস্কার

মোঃ এমদাদ উল্যাহ চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে গতকাল রোববার কুমিল্লার

mostbet

প্রতিকি ছবি

চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নকলের অভিযোগে এক ছাত্রকে বহিস্কার করা হয়েছে। বহিস্কার হওয়া শিক্ষার্থীর নাম ইব্রাহীম হোসেন। সে ওই ইউনিয়নের অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী ছাত্র।জানা গেছে, ওই কেন্দ্রে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০১জন, ৫টি এবতেদায়ী মাদরাসার ১৪৯জন পরীক্ষার্থীদের মধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলো প্রাথমিক বিদ্যালয়ের ৩৮৭জন, এবতেদায়ী মাদরাসার ১৪৪জন পরীক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহীন মিয়া জানান, নকলের ফটোকপি দেখে লিখার সময় স্থানীয় অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী ছাত্র ইব্রাহীম হোসেনকে বহিস্কার করা হয়েছে। তিনি আরও বলেন, সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতরা নকল দেয়ার সুযোগ পায়। কেন্দ্র সচিব মো. ইউনুছ মিয়া বলেন, সীমানা প্রাচীর না থাকায় তারা সব দিক খেয়াল রাখতে পারছেন না।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর