April 14, 2026, 1:41 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

২ ম্যাচ নিষিদ্ধ হিগুয়াইন

২ ম্যাচ নিষিদ্ধ হিগুয়াইন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সেরি আয় ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এসি মিলানের ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন। গত রোববার ২-০ গোলে হারা লিগের ম্যাচটিতে বিরতির খানিক আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন হিগুয়াইন। আর শেষ দিকে বেনাতিয়াকে পিছন থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হিগুয়াইন। তাতে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেখেন লাল কার্ড। তাতেও শান্ত হননি তিনি। পরে দুদলের খেলোয়াড়রা গিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে শান্ত করে।  গত মঙ্গলবার এক বিবৃতিতে ইউভেন্তুস থেকে এক বছরের জন্য ধারে মিলানে আসা আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার কথা জানায় সেরি আ কর্তৃপক্ষ। আগামী ২৫ নভেম্বর লাৎসিওর বিপক্ষে ও তার পরের সপ্তাহে পার্মার বিপক্ষে খেলতে পারবেন না ৩০ বছর বয়সী হিগুয়াইন। ১২ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এসি মিলান। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস।

Share Button

     এ জাতীয় আরো খবর