April 14, 2026, 1:39 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

এবার মোহর শেখ গুঁড়িয়ে দিলেন বরিশালকে

এবার মোহর শেখ গুঁড়িয়ে দিলেন বরিশালকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জাতীয় লিগের ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক গত মাসে। এক ম্যাচে তিন উইকেট নিয়েই ডাক পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে! খারাপ করেননি সেই ম্যাচেও। মোহর শেখের সেই বিস্ময় যাত্রায় নতুন ঝলক দেখা গেল আবার জাতীয় লিগে ফিরে। ক্যারিয়ারের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচে ৫ উইকেট নিয়ে এই পেসার ধসিয়ে দিলে বরিশালের ব্যাটিং।

মোহরের সঙ্গে জ¦লে উঠেছেন এ দিন দুই সতীর্থ পেসার শফিকুল ইসলাম ও ফরহাদ রেজাও। রাজশাহীতে জাতীয় লিগের প্রথম স্তরে শেষ রাউেন্ডর ম্যাচে বরিশাল গুটিয়ে গেছে ৯৭ রানেই।

ব্যাটিংয়ে নেমে খুব ভালো করতে পারেনি রাজশাহীও। তবে লিড তারা পেয়ে গেছে। ১২৪ রান তুলেছে ৬ উইকেট হারিয়ে। সোমবার ম্যাচের প্রথম দিনেই শিরোপা প্রত্যাশীরা এগিয়ে গেছে ২৭ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশালকে শুরুতে কাঁপিয়ে দেন বাঁহাতি পেসার শফিকুল। নিজের প্রথম চার ওভারের মধ্যে ফিরিয়ে দেন শাহরিয়ার নাফিস, সালমান হোসেন ও ফজলে মাহমুদ রাব্বিকে। বরিশালের রান তখন ৩ উইকেটে ১৬।

আল আমিন ও মোসাদ্দেক হোসেনের জুটিতে বরিশাল চেষ্টা করেছিল ঘুরে দাঁড়াতে। কিন্তু এবার ছোবল দেন মোহর। ২২ রান করা মোসাদ্দেককে ফেরান ২১ বছর বয়সী এই পেসার। পরে বোল্ড করে দেন ২৫ রান করা আল আমিনকে।

বরিশালের প্রথম ১০ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন এই দুইজনই। ৭৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা দলকে একশর কাছে নিয়ে যান শেষ ব্যাটসম্যান তানভির ইসলাম।

২৪ রানে ৫ উইকেট নেন মোহর, ২০ রানে ৩টি শফিকুল। অভিজ্ঞ ফরহাদ রেজা নিয়েছেন ২ উইকেট। রাজশাহীর স্পিনারদের বল হাতে নিতে হয়নি।

ব্যাটিংয়ের শুরুটা রাজশাহীও খুব ভালো করতে পারেনি। প্রথম ৩ উইকেট হারায় তারা ৪৬ রানে। তবে অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিক এক প্রান্তে টিকে এগিয়ে নেন রাজশাহীকে। বোলারদের দিনেও দারুণ ব্যাটিংয়ে দলকে এনে দেন লিড।

বরিশালের বোলিংয়ে শুধু পেসাররা নয়, উইকেট শিকারে সামিল ছিলেন স্পিনাররাও। তবে জুনায়েদের সঙ্গে পেরে ওঠেননি কেউই। ১১ চারে ৭২ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যানের ওপরই এখন রাজশাহীর লিড বড় করার ভার।

 

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৩৮.২ ওভারে ৯৭ (শাহরিয়ার ৮, সালমান ১, ফজলে মাহমুদ ১, আল আমিন ২৫, মোসাদ্দেক ২২, নুরুজ্জামান ০, শামসুল ৩, সোহাগ ৫, কামরুল রাব্বি ৩, মনির ৭, তানভির ১৭*; ফরহাদ রেজা ২/৪২, শফিকুল ৩/২০, মোহর ৫/২০, মুক্তার ০/৯)।

রাজশাহী ১ম ইনিংস: ৪৪ ওভারে ১২৪/৬ ( সাব্বির হোসেন ১১, মিজানুর ০, জুনায়েদ ৭২*, ফরহাদ হোসেন ৩*, জহুরুল ২৫, সাব্বির ০, সানজামুল ৫, ফরহাদ রেজা ৩*; কামরুল রাব্বি ২/৪৬, তানভির ১/১৮, মোসাদ্দেক ০/১৬, নুরুজ্জামান ০/১০, সোহাগ ১/২৪, মনির ২/৮)।

Share Button

     এ জাতীয় আরো খবর