April 16, 2026, 8:06 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

অভিষেকের আগেই রাইডুর অবসর সাদা পোশাকের ক্রিকেট থেকে

অভিষেকের আগেই রাইডুর অবসর সাদা পোশাকের ক্রিকেট থেকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের ছোট ফরম্যাটে মনোযোগ বাড়াতেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রাইডু। কিন্তু মজার ব্যাপার হলো ভারতের হয়ে টেস্টে এখনও অভিষেক হয়নি এই ৩৩ বছর বয়সী ক্রিকেটারের। মূলত, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ বাড়াতেই প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রাইডু।

জাতীয় দলের হয়ে এরইমধ্যে সীমিত ওভারের দলে জায়গাটা মোটামুটি পাকা করে ফেলেছেন। তাই অন্য দিকে আর মনোযোগ দিতে রাজি নন রাইডু। ৩৩ বছর বয়সেই জানিয়ে দেন, লঙ্গার ফরম্যাট আর খেলার ইচ্ছে নেই তার।

হায়দ্রাবাদের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। শনিবার (০৩ নভেম্বর) হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই রাইডুর এই অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়।

এশিয়া কাপে ভারতীয় দলে নিয়মিত খেলেছেন রাইডু। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেও ব্যাট হাতেও চোখে পড়ার মতো পারফর্ম করেন। বোঝাই যায়, বিশ্বকাপ দলেও জায়গা পেতেও খুব একটা বেগ পেতে হবে না ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষেক হওয়া রাইডুর।

ডানহাতি এই ব্যাটসম্যান ভারতের হয়ে খেলা ৪৫টি ওয়ানডে ৩টি সেঞ্চুরি আর ৯টি হাফসেঞ্চুরি করেন। এ ছাড়া ৬টি টি-টোয়েন্টি খেলেন তিনি। প্রথম শ্রেণিতে ৯৭টি ম্যাচ খেললেও দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ হয়নি কখনো।

Share Button

     এ জাতীয় আরো খবর