April 14, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কাতার বিশ্বকাপেও দল বাড়ানোর বিষয়ে ভাবছে ফিফা

কাতার বিশ্বকাপেও দল বাড়ানোর বিষয়ে ভাবছে ফিফা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

২০২২ সালের বিশ্বকাপে দল বাড়ানোর সম্ভাবনা নিয়ে ফিফা ভাবছে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেক্ষেত্রে কাতারের সঙ্গে অন্য দেশকে আয়োজক করার প্রয়োজন হলে তার সম্ভাবনাও যাচাই করে দেখবে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এ বছরের শুরুতে ৩২ দলের বদলে ২০২৬ বিশ্বকাপ ৪৮ দলে আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার এই আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। এখন কাতার বিশ্বকাপও ৪৮ দল নিয়ে করার সম্ভাবনার কথা জানালেন ফিফা প্রধান। এশিয়ান ফুটবলের বার্ষিক সভায় তিনি বলেন, “বিশ্বকাপের চূড়ান্ত আসরে ৩২ থেকে বাড়িয়ে ৪৮ দল অংশগ্রহনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা। আর তা হবে ২০২৬ বিশ্বকাপে। ২০২২ সালেও এমন হবে কি-না? আমরা বিষয়টি দেখছি। যদি তা সম্ভব হয়, কেন নয়? আমাদের দেখতে হবে এটা সম্ভব কি-না, সফল হওয়া যাবে কি-না। আমরা বিষয়টা নিয়ে আমাদের কাতারি বন্ধুদের সঙ্গে আলোচনা করছি। এই অঞ্চলে আমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গেও বিষয়টা আলোচনা করছি। আশা করছি, এটা হতে পারে। ২০১০ সালের ভোটে প্রায় ২৫ লাখ মানুষের দেশ কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়। এরপর থেকে ৩২ দলের টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। গত বছরের জুন মাস থেকে কাতার তার বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কুটনৈতিক, পরিবহণ ও বানিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। কাতার অবশ্য এসব অভিযোগ প্রত্যাখান করেছে। ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপেও দল বাড়ানোর পরিকল্পনার কথা জানান ইনফান্তিনো।

Share Button

     এ জাতীয় আরো খবর