March 24, 2026, 12:59 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শূন্য রানে ১০ উইকেট!

শূন্য রানে ১০ উইকেট!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে শূন্য রানে ১০ উইকেট শিকার কীর্তি গড়লেন ভারতের রাজস্থানের ভরতপুর জেলার স্থানীয় ১৫ বছরের এক ক্ষুদে ক্রিকেটার বাঁ-হাতি পেসার আকাশ চৌধুরি। ভাওয়ার সিং টি-২০ টুর্নামেন্টে দিশা একাডেমির হয়ে পার্ল একাডেমির বিপক্ষে ৪ ওভারে ৪ মেডেনে শূন্য রান দিয়ে ১০ উইকেট নেন আকাশ।

ওই ম্যাচে টস জিতে দিশা ক্রিকেট একাডেমিকে ব্যাটিং-এ পাঠায় পার্ল একাডেমি। ২০ ওভারে ১৫৬ রান তুলে দিশা একাডেমি। জবাবে আকাশের বোলিং তোপে তছনছ হয়ে যায় পার্ল একাডেমির ইনিংস। আকাশের ১০ উইকেট শিকারে ৩৬ রানেই অলআউট হয়ে যায় পার্ল একাডেমি। নিজের প্রথম তিন ওভারে দু’টি করে উইকেট নেন আকাশ। ফলে তখন তার বোলিং ফিগার দাঁড়ায় ৩-৩-০-৬।

এরপর চতুর্থ ওভারে হ্যাট্টিকসহ নেন আরও ৪ উইকেট। তাই সব মিলিয়ে এ ম্যাচে আকাশের বোলিং ফিগার দাঁড়ায় ৪-৪-০-১০। এমন বোলিং ফিগার দেখতেও যেমন অবিশ্বাস্য লাগছে, ঠিক তেমনি যেই ক্ষুদে বালক করেছেন তার কাছে অবিশ্বাস্য লাগছে, ‘টি-২০ ফরম্যাটে শূন্য রান দিয়ে ১০ উইকেট নেয়া সত্যিই অবিশ্বাস্য। সৃষ্টিকর্তাকে যতই ধন্যবাদ জানাই না কেন, তা কম হয়ে যাবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর