April 7, 2026, 1:27 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ভোলা জেলা ছাত্র দলের কমিটিতে কিছু অছাত্রদের নিয়ে কমিটি গঠন করার অভিযোগ

ভোলা  জেলা প্রতিনিধিঃ

mostbet

ভোলা জেলা ছাত্র দলের কমিটিতে কিছু সংখ্যক অছাত্রদের নিয়ে কমিটি গঠন

প্রতিকি ছবি

করার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানাগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি শুধু মাত্র ছাত্র দেরকে নিয়ে গঠন করা হবে এটাই সাংগঠনিক নিয়ম। কিন্তু ভোলা জেলা ছাত্র দলের কমিটিতে, এক অদৃশ্য ইশারায় কিছু সংখ্যক অছাত্রদের জেলা কমিটির বিভিন্ন পদে রাখার জন্য চুড়ান্ত তালিকা করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এতে ছাত্র দলের যোগ্য প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে, চরম ক্ষোভ ও উত্তেজনা। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র দলের একাধিক ত্যাগী নেতারা জানান, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নাগর বেপারীর ছেলে মোঃ আল আমিন, ২নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক থাকা সত্যেও তাকে ভোলা জেলা ছাত্র দলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ বিষয়টি সংগঠনের নীতিমালা লঙ্গণ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সূত্রে আরো জানাগেছে, আলআমিনের কোন শিক্ষাগত যোগ্যতা নেই। সে মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখা-পড়া করেছে এবং কমিটি গঠনের ফরমে আলআমিন তথ্য গোপন করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে সংগঠনের যথাযথ নিয়মে ভোলা জেলা ছাত্র দলের কমিটিকে অনুমোদন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতা কর্মীদের কাছে অনুরোধ জানান, ভোলা জেলা ছাত্র দলের দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতা ও কর্মীগন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর