March 22, 2026, 3:41 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেটে ভূমিধসে মৃত্যুর ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে ভূমিধসে মৃত্যুর ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিলেটের কানাইঘাটে নদীর তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমিধসে ছয়জনের মৃত্যুর ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার রাতে এসআই রাজীব ম-ল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলাটি করেন। গত মঙ্গলবার সকালে কানাইঘাটের লোভাছড়া নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমিধসে ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পাঁচ ছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়। পুলিশ সুপার বলেন, মামলায় জমির মালিক ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দ্বায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ গ্রেফতারের স্বার্থে এ মুহূর্তে আসামিদের নাম প্রকাশ করছে না বলে তিনি জানান। মৃত্যুর এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে তারা কবে নাগাদ প্রতিবেদন দেবে সে বিষয়ে কিছু বলা হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর