মৌলভীবাজার পওতিনিধিঃ
অনেক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে “বঙ্গবন্ধু ছাত্র পরিষদ” শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (সিলেট) কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম ও সাধারন সম্পাদক সাকির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিহাব উদ্দিনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান ও সুজন খানকে সাধারন সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট ১ বছরের জন্য কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি শিহাব উদ্দিন বলেন- বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও তা চর্চার মাধ্যমেই রয়েছে প্রকৃত মানুষ হবার উপায়। জাতির জনকের আদর্শ বাস্তবায়নে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ সর্বদা কাজ করে যাবে। সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান বলেন- জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন ও দেশের ছাত্র সমাজের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বাণী পৌছে দেয়া আমাদের সকলের কর্তব্য। আমাদের নতুন কমিটির সকলে ,সে উদ্দেশ্যেই কাজ করে যাবো। উল্লেখ্য- নবগঠিত কমিটির সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি মৌলভীবাজারের রাজনগর থানার বাসিন্দা।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ অক্টোবর ২০১৮/ইকবাল