March 24, 2026, 11:33 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জামাল দিল্লিতে ৩২তম

জামাল দিল্লিতে ৩২তম

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ভারতের নয়া দিল্লিতে প্যানাসনিক ওপেন গলফে শুরুটা ভালো হলেও শেষটা আশানুরূপ হয়নি জামাল হোসেন মোল্লার। যৌথভাবে ৩২তম হয়ে এশিয়ান ট্যুরের এ প্রতিযোগিতা শেষ করেছেন বাংলাদেশের এই গলফার।

দিল্লি গলফ ক্লাবে রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে চারটি বার্ডির পাশাপাশি তিনটি বোগি করেন জামাল। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে পাঁচজনের সঙ্গে ৩২তম হন তিনি।

যৌথভাবে চতুর্দশ স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করা জামাল দ্বিতীয় রাউন্ডে উঠে আসেন দশম স্থানে। কিন্তু তৃতীয় রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি খেলে নেমে যান ৩৬তম স্থানে।

চার লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় পারের চেয়ে ১৭ শট কম খেলে সেরা হয়েছেন স্বাগতিক দেশের শিব কাপুর।

Share Button

     এ জাতীয় আরো খবর