April 8, 2026, 11:34 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

হরিরামপুরে কিশোরীর মরদেহ উদ্ধার

হরিরামপুরে কিশোরীর মরদেহ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা থেকে বৃষ্টি আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের সরাবদিনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃষ্টি ওই এলাকার দিনমজুর রমজান আলীর মেয়ে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশি জানান, স্থানীয় এক ব্যক্তি বৃষ্টিকে বিয়ে করার জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেন। এতে সে রাজি না হওয়ায় দুপুরে খালি বাড়িতে পরিকল্পিতভাবে বৃষ্টিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মো. লুৎফর।

Share Button

     এ জাতীয় আরো খবর