April 7, 2026, 4:56 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজপথে যদি শয়তান থাকে তার সঙ্গে ঐক্য হবে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজপথে যদি শয়তান থাকে তার সঙ্গে ঐক্য হবে: গয়েশ্বর চন্দ্র রায়

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজপথে যে থাকবে, তার সঙ্গে ঐক্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘রাজপথে যদি শয়তানও থাকে, তার সঙ্গে ঐক্য হবে।’ গতকাল রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি ঐক্যের জন্য প্রস্তুত। খালেদা জিয়ার ডাকে যে ঐক্য যাত্রা শুরু হয়েছিল, সেই ঐক্য মানুষের মনে আশার তৈরি করেছিল। সেই ঐক্যের জন্য বিএনপি প্রস্তুত। এই ঐক্যে অনৈক্যের সুর বাজলে জনগণ থুতু দেবে।’ গতকাল রোববার দুপুর ২ টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে কারাবন্দি খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

Share Button

     এ জাতীয় আরো খবর