April 4, 2026, 8:55 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

এ.কে.বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন : পুনঃ নির্বাচিত সভাপতি

এ.কে.বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন : পুনঃ নির্বাচিত সভাপতি

mostbet

 পলাশ কান্তি মণ্ডল

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

 

গতকাল বুধবার সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এ.কে.বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি-২০১৮ এর নির্বাচন। নির্বাচনে আবারো ব্যাপকভাবে জয়লাভ করেছেন গত নির্বাচনের নির্বাচিত সভাপতি বাবু বিষ্ণুপদ মণ্ডল।

২০১৮ এর বিদ্যালয়ের এই নির্বাচনকে ঘিরে ছাত্র অভিভাবক তথা এলাকাবাসীর মনে সৃষ্টি হয় এক জল্পনা-কল্পনা। এক দিকে চলমান সভাপতি বাবু বিষ্ণুপদ মণ্ডল এবং অন্যদিকে প্রাক্তন সভাপতি বাবু সুকৃতি রঞ্জন সানা। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো সকলের মাঝে জায়গা করে নিলেন সকলের প্রাণপ্রিয় ও শ্রদ্ধাভাজন সেই মানুষটি। প্যানেল ভিত্তিক এই নির্বাচনে বাবু বিষ্ণুপদ মণ্ডলের পক্ষে অভিভাবক সদস্য হিসাবে নির্বাচন করেন বাবু মৃনাল মণ্ডল,বাবু নিমাই মন্ডল (মাধ্যমিক স্তরে), বাবু হরিদাশ মণ্ডল ও বাবু হরিচাঁদ মণ্ডল (প্রাথমিক স্তরে)। অন্যদিকে বাবু সুকৃতি রঞ্জন সানার পক্ষে অভিভাবক সদস্য হিসাবে নির্বাচন করেন বাবু দিলীপ মণ্ডল,বাবু পংকজ মন্ডল (মাধ্যমিক স্তরে), বাবু দেবাশিষ মণ্ডল ও বাবু শংকর মণ্ডল (প্রাথমিক স্তরে)। নির্বাচনে অংশগ্রহনকারী অভিভাবক সদস্যদের প্রাপ্ত ফলাফল হলো-

মাধ্যমিক স্তরে : ১. মৃনাল ৮০ ভোট  ২. নিমাই ৭৯ ভোট ৩. দিলীপ ৬৩ ভোট এবং ৪. পংকজ ৬১ ভোট।

প্রাথমিক স্তরে : ১. হরিদাশ ৪১ ভোট ২. হরিচাঁদ ৩৬ ভোট ৩. দেবাশিষ ২৩ ভোট ৪. শংকর ২২ ভোট।

প্রিজাইডিং অফিসার জনাব শাহ-আলম বিদ্যুৎ সাহেবের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম চলে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিপিন বিহারী মণ্ডল, সহকারী শিক্ষকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, এলাকার নেতা-নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফলাফল প্রকাশের পর প্রিজাইডিং অফিসার জনাব শাহ-আলম বিদ্যুৎ সাহেব সকলকে একসাথে কাজের মাধ্যমে বিদ্যালয় ও ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের উপদেশ প্রদানের মাধ্যমে তার সমাপনী বক্তব্য শেষ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর