March 22, 2026, 6:56 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিয়ে করলেন তাসকিন

বিয়ে করলেন তাসকিন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আয়োজন চলছিল বেশ কিছুদিন ধরেই। তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকা সফরে থাকলেও দেশে তার পরিবারে ছিল ব্যস্ততা। মঙ্গলবার সকালে ফিরেছেন দেশে, রাতেই সেরে ফেলা হলো আনুষ্ঠানিকতা। বিয়ে করলেন বাংলাদেশ দলের তরুণ এই পেসার।

বিপিএল শুরুর আগে সময় খুব বেশি নেই। দলের অনুশীলনে যোগ দিতে হবে। তাই দেশে ফেরার দিনটিকেই বেছে নেওয়া হয় বিয়ের দিন হিসেবে।

তাসকিনের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। দুজনের চেনাজানা দীর্ঘদিন ধরেই। বছরখানেক আগে বাগদানও হয়ে গেছে।

তাসকিনের বাবা এমএ রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে ছেলের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। জানিয়েছেন, এবার শুধু কাছের মানুষদের দিয়ে ছোট আয়োজন হলো। সময়-সুযোগ বুঝে বড় আয়োজন হবে পরে।

২২ বছর বয়সী তাসকিনের আন্তর্জাতিক অভিষেক ২০১৪ সালে। অভিষেক ওয়ানডেতে নিয়েছিলেন ৫ উইকেট। দেশের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি।

Share Button

     এ জাতীয় আরো খবর