April 7, 2026, 7:46 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে হালিমা খাতুন মুসলিম বৃত্তি ট্রাষ্ট্র

মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে হালিমা খাতুন মুসলিম বৃত্তি ট্রাষ্ট্র

mostbet

 

স্টাফ রিপোর্টার

প্রতি বছরের ন্যায় এবারও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে হালিমা খাতুন মুসলিম বৃত্তি ট্রাষ্ট্র। গতকাল মঙ্গলবার বেলা ৪টায়  শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর (৪) আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান  মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ হারুনুর রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ট্রাষ্টের উপদেষ্টা অ্যাড. মতিউর রহমান পীর, জেলা বারের সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, মহিলা পরিষদের সভানেত্রী শিলা রায়। হালিমা খাতুন বৃত্তি ট্রাষ্টের সভাপতি ডাঃ এ. এস. আলী আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক মুহাম্মদ আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে ৭৯ জন স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ পত্র বিতরণ করা হয়। সংবর্ধিত অতিথিদেরকে হালিমা খাতুন মুসলিম বৃত্তি ট্রাষ্টের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর