March 24, 2026, 8:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অতিরিক্ত ঘাম কি কি রোগের লক্ষ্মণ জানেন?

অতিরিক্ত ঘাম কি কি রোগের লক্ষ্মণ জানেন?

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গরম আবহাওয়ার মধ্যে বা পরিবেশের মধ্যে যে যাবে তখনই ঘাম হবে, এটাই স্বাভাবিক।

ঘাম হওয়া শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঘাম না হওয়া কখনো কখনো বড় ধরনের অসুস্থতার কারণ হতে পারে। কিন্তু অনেকেরই আবার স্বাভাবিকের থেকে অতিরিক্ত ঘাম দেখা যায়। এই অতিরিক্ত ঘামও সমস্যা তৈরি করে।

বিশেষজ্ঞদের মতে, যাঁরা অতিরিক্ত ঘামেন তাদের শরীরের বিশেষ অবস্থার লক্ষ্মণ প্রকাশ পেতে পারে এর মাধ্যমে।

চলুন তা জেনে নেই, অতিরিক্ত ঘামে কি কি রোগের লক্ষ্মণ হতে পারে-

 

হার্ট অ্যাটাক:

হঠাৎ করে যদি কেউ স্বাভাবিকের চেয়ে বেশি ঘামতে থাকেন। তা হলে তার কার্ডিয়াক সমস্যার কথা বিবেচনায় আনতে হবে। এ অবস্থায় কোনো ভাবেই অবহেলা না করে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। এরপর পাশাপাশি ধূমপানের অভ্যাস, উচ্চ রক্তচাপ ও পরিবারে কারো হৃদরোগের ইতিহাস থাকলে তো কোনো কথাই নেই। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।

 

ডায়াবেটিস:

ঘামের মাধ্যমে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ প্রকাশ পেতে পারে। তবে ইনসুলিন উৎপাদনে সমস্যা এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ঝামেলা হলেও অনেক এমনটি দেখা যায়। এছাড়াও গর্ভাবস্থা এবং অন্য কোনো বিশেষ অবস্থার কারণেও ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে।

অতিরিক্ত ঘামা রক্তে নিম্নমাত্রার গ্লুকোজের লক্ষ্মণ প্রকাশ করতে পারে বলেও অনেক বিশেষজ্ঞরা জানিয়েছেন। এতে করেও দেহে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

যে কোনো শারীরিক অসুবিধাতে সবাই ঘামতে পারেন। তবে অবশ্যই তা স্বাভাবিক হতে হবে। মনে রাখবেন এমনটি হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যেতে ভুলবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি সবারই খেয়াল রাখা উচিত। কেননা, স্বাস্থ্যই সকল সুখের মূল।

Share Button

     এ জাতীয় আরো খবর