March 23, 2026, 6:51 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জানুয়ারির দলবদলে খেলোয়াড় কিনবে না বার্সা

জানুয়ারির দলবদলে খেলোয়াড় কিনবে না বার্সা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

উসমান দেম্বেলে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেও জানুয়ারির দল বদলে নতুন খেলোয়াড় কেনার ইচ্ছে নেই বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।

শনিবার লা লিগায় গেতাফের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান দেম্বেলে। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ফরাসি এই ফরোয়ার্ডের মাঠে ফিরতে সাড়ে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

গত মাসের শেষ দিকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে প্রাথমিকভাবে সাড়ে ১০ কোটি ইউরোয় দেম্বেলেকে দলে টানে বার্সেলোনা। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে দামি এই খেলোয়াড় আগামি বছরের শুরুর দিকে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

গত মাসের শুরুতে নেইমার রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে চলে যাওয়ার পর তার শূন্যতা পূরণে দেম্বেলের পাশাপাশি ফিলিপে কৌতিনিয়োকে কেনার চেষ্টা করে বার্সেলোনা। তবে ব্রাজিলের এই মিডফিল্ডারকে তার ক্লাব লিভারপুল শেষ পর্যন্ত ছাড়েনি।

কাতালান ক্লাবটি পিএসজি থেকে আনহেল দি মারিয়াকে আনার চেষ্টা করেছিল বলেও সংবাদমাধ্যমে খবর আসে।

দেম্বেলে চোটে পড়ায় বার্সেলোনার আক্রমণভাগ আবারও কিছুটা দুর্বল হয়ে পড়লো। তবে সেজন্যে জানুয়ারিতে নতুন খেলোয়াড় কেনার ইচ্ছে দলের নেই বলে পরিষ্কার করেছেন বার্তোমেউ।

“শীতকালীন দল বদলে খেলোয়াড় কেনার কোনো পরিকল্পনা নেই। দেম্বেলে ফিরবে এবং সে আমাদের সবাইকে দেখাবে এরইমধ্যে আমরা যা দেখেছি।”

“আমি তার সঙ্গে কথা বলেছি। ৃ সে আমাকে বলেছে, সে জানে যে সবকিছু ঠিক হয়ে যাবেৃবুধবার বা বৃহস্পতিবারের মধ্যে সে বার্সেলোনায় ফিরবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর