March 24, 2026, 1:01 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শেষ ষোলতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ সুইডেন

শেষ ষোলতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ সুইডেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক   

‘ই’ গ্রুপের ম্যাচে শেষ ষোল নিশ্চিত করতে কোস্টা রিকার বিপক্ষে মাঠে নেমেছিল সুইজারল্যান্ড। বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় নিজনি নভগোরোদে রোমাঞ্চকর ম্যাচে ২-২ গোলের ড্র করে সুইজারল্যান্ড। এ ফলে গ্রুপ রানার্স আপ হয়েছে দলটি। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন সুইডেন।

এদিন শুরু থেকেই বল দখলে নিয়ে খেলে সুইসরা। তবে পিছিয়ে ছিল না কোস্টা রিকাও। বেশক’টি আক্রমণে যায় তারাও। তবে ম্যাচে ৩১ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। দারুণ এক আক্রমণে গোলটি করেন ব্লেরিম জেমাইলি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরেই সমতায় ফেরে কোস্টা রিকা। ম্যাচের ৫৬ মিনিটে কেন্ডাল ওয়াটসনের গোলে সমতায় ফেরে তারা।

 

কিন্তু ৮৮তম মিনিটে সুইজারল্যান্ডকে ২-১ গোলে আবার এগিয়ে দেন জোসিফ দ্রিমিচ। কিন্তু যোগ করা সময়ে সুইস গোলকিপার ইয়ান সোমারের আত্মঘাতী গোলে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে কোস্টা রিকা।

এই ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের রানার্স আপ হয় সুইজারল্যান্ড। ৩ জুলাই শেষ ষোলর খেলায় সুইডেনের মুখোমুখি হবে দলটি।

Share Button

     এ জাতীয় আরো খবর