April 15, 2026, 2:43 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বোরহানউদ্দিনে পিডিবি’র নতুন সংযোগ নামে অতিরিক্ত অর্থ বাণিজ্যের অভিযোগ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

mostbet

ভোলা বোরহানউদ্দিনে পিডিবি’র নতুন সংযোগ নামে সরকারী নির্ধারিত ফি’র চেয়ে দ্বিগুন কোন সময় ৩ গুন অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মিটার প্রতি ৮ হাজার থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। যদিও আবাসিক প্রকৌশলী বলছেন অফিসে আসলে নির্ধারিত ফি দিলেই মিলবে নতুন সংযোগ। গ্রাহকরা একটু সচেতন হলেই অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পাবে না সুযোগ সন্ধানি লোকজন। সূত্রমতে জানা গেছে, বর্তমান সরকার বিদ্যুৎ মানুষের ঘরে ঘরে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সুযোগ এ উপজেলার আওতাধীন পিডিবি’র নতুন সংযোগ নিতে প্রত্যেক গ্রাহককে মিটার প্রতি ৮ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি। নানা অজুহাতে মাঝে মধ্যে নির্ধারিত টাকার চেয়ে ৩গুনের বেশিও নেয় কিছু দালালচক্র। নতুন এক সংযোগের জন্য সর্বোচ্চ ১৯ হাজার টাকা পর্যন্ত নেওয়ার ঘটনা ঘটছে এ উপজেলায়। এতে ক্ষোভে ওই মিটারের বিদ্যুৎ বিল এখনও দেয়নি আবাসিক প্রকৌশলী। ওই অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে এসকল নতুন সংযোগ নামে অর্থ বাণিজ্য করার অভিযোগ উঠছে বাহিরে বিদ্যুৎতে কাজ করা কিছু ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে। গ্রাহকরা একটু সচেতন হলে নির্ধাতির ৪ হাজার ২শত টাকার বেশি টাকা নিতে পারবে না বলে মনে করেন সচেতন মহল। গ্রাহকদের তারাহুড়ার কারনেই সুযোগ সন্ধানি কিছু লোকজন এভাবে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। উপজেলার বেশ কয়েক জন নতুন সংযোগ নেয়া পিডিবি’র গ্রাহক নাম প্রকাশ্যে অনিচ্ছুক সত্ব্যে জানান, পিডিবি’র নতুন সংযোগ নিতে প্রতি মিটার প্রতি ৮ হাজার থেকে ১০ হাজারের বেশি টাকা দিতে হয় অফিসের লোকজন কে। অতিরিক্ত টাকা না দিলে দীর্ঘ দিন ফাইল টেবিলে পড়ে থাকে। তাই অনেকটা বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে কাজ করে নেই। এব্যাপারে উপজেলার আবাসিক প্রকৌশলী মো: রায়হান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, অফিসের বাহিরে লেনদেন করার কারনে মিটার প্রতি অতিরিক্ত টাকা দিতে হয় গ্রাহকদের এ রকম অভিযোগ শুনে অনেক নতুন সংযোগের বিল আটকিয়ে রেখেছি। গ্রাহকরা সরাসরি অফিসে আসলে তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হয় না। এজন্য তিনি অফিসের বাহিরে কারো সাথে অর্থ লেন দেন না করার পরামর্শ দেন গ্রাহকদেরকে। এব্যাপারে ভোলা নির্বাহি প্রকৌশলী মো: ইউসুফ জানান, নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা নেয়ার সাথে অফিসের কেউ জড়িত থাকলে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি গ্রাহকদের উদ্যেশে বলেন, আপনারা দালাল ছেড়ে অফিসে আসলে নির্ধারিত ফি-র মাধ্যমেই সঠিক সেবা পাবেন।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর