April 8, 2026, 5:15 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চীনে মিশন শুরু জেসিয়ার

চীনে মিশন শুরু জেসিয়ার

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চীনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে মিস ওয়ার্ল্ড ২০১৭ এর আয়োজন।  এরই মাধ্যমে মিশন শুরু হয়েছে বাংলাদেশ থেকে যাওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী জেসিয়া ইসলামেরও। গত কয়েক বছর ধরেই মিস ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ ইভেন্ট ‘ডান্সেস অব দ্য ওয়ার্ল্ড’। আর এটি দিয়েই শুরু হয়েছে বিশ্বের সেরা সুন্দরী খোঁজার প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের এবারের আসর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রতিযোগীরা সোমবার অনুষ্ঠিত ‘ডান্সেস অব দ্য ওয়ার্ল্ড’ এর অডিশনে অংশ নিয়েছেন। প্রতিযোগীরা এতে নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। এই আয়োজনে পাহাড়িদের তৈরি পোশাক থামি পরেছেন জেসিয়া।

এর আগে ২০শে অক্টোবর চীনে পৌঁছার পর এই ইভেন্টের মহড়ায় অংশ নেন তিনি। এখানে ‘৬৭তম মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেয়া সব প্রতিযোগী অংশ নিয়েছেন। সবাই রঙিন, ঝলমলে আর নানা ধরনের পোশাক পরেছেন। এখানে সবাই নিজেদের মধ্যে পরিচয়পর্ব সেরে নেন। হইহুল্লোড়, আড্ডা আর আলোকচিত্রীদের সামনে পোজ দিয়ে সময় কাটছে সবার। এদিকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইটে অন্য কিছু প্রতিযোগীর সঙ্গে রয়েছে জেসিয়ার ছবি। রয়েছে তার সম্পর্কিত কিছু তথ্য। এসব তথ্যে বলা হয়েছে জেসিয়া শিক্ষার্থী, বয়স ১৮ বছর, উচ্চতা ১৭২ সেন্টিমিটার। বাংলা, হিন্দি ও ইংরেজিতে দক্ষ। লক্ষ্য, ফ্যাশন ডিজাইনার হওয়া। পছন্দ, ক্রিকেট ও বাস্কেট বল। আগ্রহ আছে নাচ আর র‌্যাম্প মডেলিংয়ে। শখ, ঘুরে বেড়ানো, ছবি দেখা ও গান শোনা। জেসিয়া ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন। মূল প্রতিযোগিতার আগে অডিশন আর মহড়ার পাশাপাশি অন্য সুন্দরীদের সঙ্গে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন জেসিয়া। মিস ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১শে অক্টোবর চীনের শিমেলং ওশান কিংডমে। এ অনুষ্ঠানে অংশ নেবেন ৫০০ জন শিল্পী। থাকবে প্রতিযোগীদের প্যারেড। এরপর প্রতিযোগিতার বিভিন্ন পর্ব পেরিয়ে ১৮ই নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এ অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

Share Button

     এ জাতীয় আরো খবর