March 23, 2026, 4:32 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দলের নীতি-নির্ধারকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

দলের নীতি-নির্ধারকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তিন মাস পর লন্ডন থেকে ফিরে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত সোমবার রাত ৯টায় গুলশানের বাসা থেকে কার্যালয়ে যান তিনি। এরপর দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সোয়া ১০টায় বৈঠক শেষ হওয়ার পর জানানো হয়, বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার সকালে নয়া পল্টনে প্রেস ব্রিফিং করবেন। তবে একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে শনিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন খালেদা জিয়া। গত ১৮ অক্টোবর চিকিৎসা শেষ করে লন্ডন থেকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় পরদিন তিনি আদালতে গিয়ে জামিন নেন। এরপর রোববার রাতে তিনি হোটেল সোনারগাঁওয়ে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন। গত সোমবার কার্যালয়ে গেলে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের মহাসচিবসহ নেতারা। কার্যালয়ের বাইরে কয়েকশ নেতা-কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে নেত্রীকে শুভেচ্ছা জানায়। এরপর স্থায়ী কমিটির নেতাদের নিয়ে বৈঠকে বসেন খালেদা। বৈঠকে মহাসচিব ফখরুল ছাড়াও ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ১৫ জুলাই চোখ ও হাটুর চিকিৎসা নিতে লন্ডন যান খালেদা জিয়া। সেখানেই জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের নিয়ে ঈদুল আজহা উদযাপন করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর