March 24, 2026, 3:34 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রানী মুখার্জির পিতা পরিচালক রাম মুখার্জি আর নেই

রানী মুখার্জির পিতা পরিচালক রাম মুখার্জি আর নেই

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির পিতা পরিচালক রাম মুখার্জি প্রয়াত হয়েছেন। রোববার ভোর ৫টা নাগাদ মারা গিয়েছেন তিনি। পারিবারিক সুত্রে এই খবর জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৮৪ বছর। অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

তবে স্বামীর মৃত্যু প্রসঙ্গে স্ত্রী কৃষ্ণা মুখার্জি বলেছেন, তার রক্তচাপ হঠাৎই কমে গিয়েছিল। তাকে বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করাও হয়েছিল। কিন্তু রোববার ভোরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। মুম্বইয়ের ফিল্মমাল্য স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন রাম মুখার্জি। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন। ১৯৬০ সালে সুনীল দত্ত, জয় মুখার্জি এবং আশা পারেখকে নিয়ে তিনি ‘হাম হিন্দুস্থানী’ পরিচালনা করেছিলেন। তার পরিচালনায় ১৯৬৪ সালে মুক্তি পেয়েছিল দিলীপ কুমার ও বৈজয়ন্তী মালা অভিনীত ‘লিডার’। ১৯৯৬ সালে তিনি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন ‘ভোরের ফুল’। এই ছবিতেই রানী প্রথম অভিনয় করেছিলেন। রানীর প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগী বরাত’-এরও প্রযোজক ছিলেন রাম মুখার্জি।

Share Button

     এ জাতীয় আরো খবর