March 17, 2026, 6:13 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

আয়কর মেলা পহেলা নভেম্বর থেকে

আয়কর মেলা পহেলা নভেম্বর থেকে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আয়কর প্রদানে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সচেতন করার লক্ষ্যে আগামি পহেলা নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। ঢাকা ছাড়াও দেশের সব বিভাগীয় শহর, জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে এ মেলা অনুষ্ঠিত হবে। রাজধানী ছাড়াও সব বিভাগীয় শহরে এক সপ্তাহ, সব জেলা শহরে চার দিন, ৩২টি উপজেলা শহরে দুই দিন এবং ৭১টি উপজেলায় একদিন (ভ্রাম্যমাণ) এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মেলায় নতুন করে আয়করের খাতায় নিবন্ধিত হতে অনলাইনে কর সনাক্তকরণ নম্বর  বা ই-টিআইএন নেওয়া যাবে। এ ছাড়া করদাতারা তাদের আয়কর রিটার্ন জমা দেওয়া ও প্রযোজ্য করও পরিশোধ করতে পারবেন। এনবিআর সূত্র জানিয়েছে, কর মেলায় আয়কর কর্মকর্তাদের কাছ থেকে সব ধরণের আয়কর সেবা নেওয়া যাবে। রাজধানীতে আয়কর মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগারগাঁওয়ের নির্মাণাধীন রাজস্ব ভবনে।

২০১০ সালে প্রথম আয়কর মেলা শুরু হয়। এরপর থেকে দিনে দিনে এটি জনপ্রিয়তা পেতে থাকে। ফলে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কর মেলায় এসেই রিটার্ন জমা দেওয়া কিংবা টিআইএন গ্রহণ করে থাকেন। সর্বশেষ গত বছর আয়কর মেলায় এসে সেবা নিয়েছেন ৯ লাখ ২৯ হাজার ব্যক্তি, যা তার আগেই বছরের চাইতে ১ লাখ ৭২ হাজার বেশি। তাদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার করদাতা রিটার্ন জমা দেওয়ার বিপরীতে ২ হাজার ১৩০ কোটি টাকা আয়কর দিয়েছেন। নতুন কর সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়ার মাধ্যমে করের খাতায় নাম লিখিয়েছেন ৩৬ হাজার ৮৫৩ জন।

২০১৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০ সেপ্টেম্বর আয়কর দেওয়ার শেষ দিন থাকলেও বিভিন্ন কারণে সময়সীমা বাড়ানো হতো। গত বছর থেকে ৩০ নভেম্বরকে আয়কর দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিনই আয়কর দেওয়ার শেষ দিন। এরপর আয়কর দিতে চাইলে জরিমানা গুণতে হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর