March 22, 2026, 8:36 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সুয়ারেস তবুও বার্সায় ‘অমূল্য’

সুয়ারেস তবুও বার্সায় ‘অমূল্য’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না লুইস সুয়ারেসের। প্রতিপক্ষের গোলমুখে ধরে রাখতে পারছেন না ধারাবাহিকতা, নষ্ট করছেন একের পর এক সহজ সুযোগ। তারপরও বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদের কাছে এখনও ‘অমূল্য’ উরুগুয়ের এই স্ট্রাইকার।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে মাত্র তিনটি গোল করেছেন সুয়ারেস।

লা লিগায় গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ ড্র ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন সুয়ারেস। কিন্তু শনিবার কাম্প নউয়ে মালাগার বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে আবারও হতাশ করেন তিনি। সহজ দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। পরে ম্যাচের ৮৩তম মিনিটে তার জায়গায় পাকো আলকাসেরকে মাঠে নামান ভালভেরদে।

তবে সুয়ারেসের প্রতি আস্থার কমতি নেই বার্সেলোনা কোচের।

“সুয়ারেসকে আমার কাছে ভালোই মনে হচ্ছে। ছয় দিনে এই নিয়ে সে তৃতীয় ম্যাচ খেলল। আতলেতিকোর বিপক্ষে সে দারুণ একটি ম্যাচ খেলেছে। অলিম্পিয়াকোসের বিপক্ষেও সে ক্লান্তিহীন ছিল। তাছাড়া সবসময় সে সুযোগ পায়।”

“সে যে আগ্রাসী মনোভাবে খেলে সেটাই তার সবসময় দলে থাকার নিশ্চয়তা দেয়। সে যত বেশি সুযোগ নষ্ট করে তত ভালো, কারণ এর অর্থ সে ঠিক জায়গায় আছে। সে আমাদের জন্য অমূল্য।”

মালাগার বিপক্ষে মাঠ থেকে তুলে নেওয়ার সময় সুয়ারেসের চোখে মুখে ছিল হতাশা। আক্রমণভাগের এই খেলোয়াড়ের এমন আচরণের ব্যাখ্যা দিয়েছেন কোচ।

“সুয়ারেস উচ্চাকাক্সক্ষী। কেউই মাঠ থেকে উঠে আসাটা পছন্দ করে না। প্রত্যেকেই খেলতে চায়, প্রত্যেকেই শুরুর একাদশ খেলতে চায়ৃ আমি এতে কোনো সমস্যা দেখছি না।”

মালাগার বিপক্ষে তিন পয়েন্ট পাওয়ায় খুশি ভালভেরদে। এই জয়ে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তার দল। দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ২১। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Share Button

     এ জাতীয় আরো খবর