March 24, 2026, 12:53 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। –কলিম উদ্দিন আহমদ মিলন

চান মিয়া ছাতক প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলেআটকে রেখেছে সরকার। খালেদা জিয়া জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তার সু-চিকিৎসার জন্য সরকারর প্রতি দাবী জানিয়ে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যতায় দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি সরকারের কোন পাতানো নির্বাচনে অংশ নেবে না। সোমবার দোয়ারা উপজেলার বাংলাবাজারে খালেদা জিয়ার মুক্তি ওসুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাবাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন মেম্বারের সভাপতিত্বে ওজুবায়ের হোসেন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা বিএনপি’র আহবায়ক সাবেক চেয়ারম্যান শামছুল হক, যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খছরু, হাজী আব্দুর রহিম, দোয়ারা উপজেলা যুবদলের সভাপতি ইউ.পি চেয়ারম্যান হাজী আব্দুল বারী। বক্তব্য রাখেন, প্রবাসী বিএনপি নেতা তালেব আলী, বিএনপি নেতা ডাঃ আলম শিকদার, আব্দুল আহাদ, নূরুজ্জামান মেম্বার, খলিলুর রহমান, আবুল হোসেন, আব্দুল মতিন, লায়েক শাহ, রিপন খান, লিজন তালুকদার, হাজী শফিকুল ইসলাম, আব্দুল হাসিম, খোরশেদ আলম, জসীম উদ্দিন, আব্বাস মিয়া মেম্বার প্রমূখ। সভায় ইমাম হোসেন, শাহজাহান, মাহমুদুল হোসাইন, মোজাম্মেল হক মেম্বার, সোহেল আহমদ, সেলিম আহমদ রানা, খোরশেদ আলম মেম্বার, কামরুল ইসলাম, শাহ আলম, মোশারফ হোসেন, সুমন আহমদ, মেরাজুল ইসলাম, রনি আহমদ, সায়েম আহমদ, রফিকুর রহমান, সাইফুর রহমান সুমন, আশির উদ্দিন, কামাল উদ্দিন, শুকুর আলী, মুহিবুর, রিপন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর