April 15, 2026, 3:30 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ব্রাজিল গোলরক্ষক বিশ্বকাপের আগেই ক্লাব ভবিষ্যৎ চূড়ান্তে আশাবাদী

ব্রাজিল গোলরক্ষক বিশ্বকাপের আগেই ক্লাব ভবিষ্যৎ চূড়ান্তে আশাবাদী

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে পেতে আগ্রহী ইউরোপের একাধিক ক্লাব। রোমার এই গোলরক্ষকও আশা করছেন, রাশিয়া বিশ্বকাপ শুরুর আগেই তার ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ ঠিকানা চূড়ান্ত হয়ে যাবে।

২৫ বছর বয়সী গোলরক্ষকের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল এবং চেলসির মতো ক্লাব। বর্তমান দল রোমার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আলিসনের।

অস্ট্রিয়াকে গত রোববারের প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে হারানোর পর নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়ে কথা বলেন আলিসন। অবশ্য সমর্থকদের মনে করিয়ে দেন, বিশ্বকাপ শুরু হলে পুরো মনোযোগ থাকবে ব্রাজিলকে ঘিরেই।

“আমি বিশ্বাস করি এবং আশা করি, সবকিছু বিশ্বকাপ শুরুর আগে ঠিকঠাক হয়ে যাবে। সত্যি বলতে, আমি সবকিছু আমার এজেন্টের হাতে ছেড়ে দিয়েছি।”

“যদি বিশ্বকাপের আগে বিষয়টির সমাধান না হয়, তাহলে বিশ্বকাপের পরে এ নিয়ে আলোচনা হবে। কেননা, বিশ্বকাপের সময় আমার মনোযোগ থাকবে ব্রাজিলকে নিয়ে।”

আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর