April 13, 2026, 5:56 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মেসি নিজেকে বিশ্বসেরা ভাবেন না

মেসি নিজেকে বিশ্বসেরা ভাবেন না

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অনেকে তাকে সর্বকালের সেরা ফুটবলারদের কাতারে বিবেচনা করলেও নিজেকে সেরা ভাবতে রাজি নন লিওনেল মেসি। বরং দলের অন্য সব খেলোয়াড়দের কাতারেই নিজেকে রাখতে চান আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা।

৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড এরইমধ্যে জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর। বার্সেলোনা ক্যারিয়ারে জিতেছেন ৩২টি শিরোপা।

এই মুহূর্তে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত মেসি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, “আমি নিজেকে সেরা বিবেচনা করি না। শুধু একজন খেলোয়াড় ভাবি। মাঠে খেলা শুরু হলে আমরা সবাই সমান।”

বার্সেলোনার হয়ে নয়টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মেসির জাতীয় দলের হয়ে অর্জনের ঝুলি এখনও শূন্য।

বিশ্বকাপের আগে ৯ জুন আরেকটি প্রীতি ম্যাচে ইসরাইলের মুখোমুখি হবে হোর্হে সাম্পাওলির দল। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ‘ডি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। টুর্নামেন্টে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী মেসি।

“ভালোভাবে প্রস্তুত হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ বাছাইপর্বে আমাদের শেষ পর্যন্ত  লড়তে হয়েছে। আমরা নিজেদের প্রস্তুত করার জন্য সময় পাইনি।”

“জয়ের ধারাবাহিকতায় থাকতে এবং জার্মানি, ব্রাজিল বা স্পেনের পর্যায়ে পৌঁছাতে আমাদের দল হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।”

“আমাদের দারুণ সব খেলোয়াড় আছে। আর্জেন্টাইন দল সবসময় বিশ্বকাপ জয়ের দাবিদার, আমরা কিভাবে সেখানে পৌঁছালাম এটা বিষয় না।”

Share Button

     এ জাতীয় আরো খবর