April 13, 2026, 7:22 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মিশরের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড সালাহকে রেখেই

মিশরের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড সালাহকে রেখেই

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লীগের ফাইনালে কাঁধের ইনজুরির কারণে এখনো চিকিৎসাধীন আছেন মিশরের লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। তারপরও তাকে অন্তর্ভুক্ত করে সোমবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর।

সর্বশেষ মৌসুমে লিভারপুলের হয়ে ৪৪ গোল করা সালাহ, রিয়াল মাদ্রিদের বিপেক্ষ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইনজুরির কবলে পড়ে অশ্রুসজল চোখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় মাটিতে পড়ে গিয়ে আহত হন সালাহ। তিনি বর্তমানে স্পেনের ভ্যালেন্সিয়ার চিকিৎসাধীন রয়েছেন। ১৯৯০ সালের পর মিশরকে প্রথম বিশ্বকাপ আসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সারা জাগানো এই ফুটবল তারকা।

গত বুধবার মিশরীয় ফেডারেশন বলেছিল সুস্থ হতে সালাহর তিন সপ্তাহের বেশি সময় লাগবে না। এর অর্থ তিনি মিশরের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে অংশ নিতে পারছেন না। আগামি ১৫ জুন এ গ্রুপের হয়ে প্রথম ম্যাচে উরুগুয়ের মোকাবেলা করবে মিশর। আগামি ১৯ জুন স্বাগতিক রাশিয়া এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের মোকাবেলা করবে নীল নদের দেশটি।

২৩ সদস্যের চূড়ান্ত দল : গোলরক্ষক : এসাম এল হাদারি, মোহামেদ এল-শেনাউই, শেরিফ একরামি। রক্ষণ ভাগ : আহমেদ ফাতি, সাদ সামির, আইমান আশরাফ, আহমেদ হেজাজি, আলি গাবর, আহমেদ এল মোহামাদি, মোহামেদ আব্দেল- শফি, ওমর জাবের, মাহমুদ হামদি। মধ্য মাঠ : মোহামেদ এলনেনি, তারেক হামেদ, স্যাম মোরসি, মাহমুদ আব্দেল রাজেক, আব্দুল্লাহ এল সাইদ, মাহমুদ হাসান, রামাদান সোভি, আমর ওয়ার্দা, মাহমুদ আব্দেল মোনেইম। আক্রমণ ভাগ: মোহাম্মদ সালাহ, মারওয়ান মোহসেন।

Share Button

     এ জাতীয় আরো খবর