March 22, 2026, 8:00 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শবে কদরের সরকারি ছুটি পুনর্নির্ধারণ

শবে কদরের সরকারি ছুটি পুনর্নির্ধারণ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পবিত্র শবে কদর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি পুনর্নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামি ১২ জুনের পরিবর্তে ১৩ জুন এ ছুটি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ এর ২৫ ধারার বিশ্লেষণে প্রদত্ত ক্ষমতাবলে ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থে বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে। গত বছরের ৬ নভেম্বর ২০১৮ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয় মন্ত্রিসভা। এ বছরে সরকারি ছুটি ২২ দিন। এরমধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। সাধারণ ছুটির মধ্যে চারদিন শুক্র-শনি এবং নির্বাহী আদেশে সরকারি ছুটিতে তিনদিন পড়েছে শুক্র-শনিবার। সাধারণ ছুটির মধ্যে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৯ এপ্রিল বৌদ্ধ পুর্ণিমা, মে দিবস ১ মে, ১৫ জুন জুমাতুল বিদা, ১৬ জুন ঈদুল ফিতর, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২২ আগস্ট ঈদুল আজহা, ২ সেপ্টেম্বর জন্মষ্টমী, ১৯ অক্টোবর দুর্গাপূজা, ২১ নভেম্বর ঈদে মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। এছাড়া ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২ মে শবে বরাত, ১২ জুন শবে কদর, ১৫ ও ১৭ জুন ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ২১ ও ২৩ অগাস্ট ঈদুল আজহার আগে ও পরের দিন এবং আশুরায় ২১ সেপ্টেম্বর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল। গত ১৭ মে চাঁদ দেখা যাওয়ায় পরদিন ১৮ মে থেকে রমজান মাস গণনা শুরু হয়। এ হিসেবে আগামি ২৬ রমজান অর্থাৎ ১২ জুন দিনগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালন করা হবে। আগামি ১৫ জুন জুমাতুল বিদা এবং ৩০ রোজা পূর্ণ হলে ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। শবে কদর পিছিয়ে যাওয়ায় সরকারি ছুটিও পেছানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর