April 7, 2026, 5:38 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফুফুকে নিয়ে পালিয়েছে ভাতিজা, পরিবারের অভিযোগ

ফুফুকে নিয়ে পালিয়েছে ভাতিজা, পরিবারের অভিযোগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

mostbet


ফুফুকে নিয়ে উধাও হয়েছে মাহমুদুল তালুকদার (২৫) নামে এক ভাতিজা। ঘটনাটি ঘটেছে সিরাগঞ্জের উল্লাপাড়ায়।

গত ২০ দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মেয়ের বড় ভাই মানছুর রহমান বাদী হয়ে সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা করেছেন। মাহমুদুল তালুকদার জানিয়েছে মেয়েটি প্রতিবেশি ফুফু, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং তাঁরা উভয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।

এ বিষয়ে মামলার আসামিরা হলেন- মাহমুদুল তালুকদার (২৫), তার বাবা শহিদুল তালুকদার (৫০), মামা মোহাম্মাদ আলী (৩৫) নানা আশরাফ আলী তালুকদার (৬৫)।

উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের খাষচর জামালপুর গ্রামে এ আলোচিত ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, প্রেমের টানে তারা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। ইতোমধ্যে তারা দুইজন কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু, তাদের এমন কাজ মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যসহ এলাকাবাসী। তারা বলছেন, সামাজিকতা বলে একটা কথা আছে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের এসআই শাহিন হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চলতি মাসের ১৩ অক্টোবর মেয়ের বড় ভাই মানছুর রহমান বাদী হয়ে সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে মাহমুদুলসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

এসআই শাহিন আরও বলেন, গত ২৪ সেপ্টেম্বর মাহমুদুল তালুকদার মেয়েকে তার বাড়িতে থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। এরপর থেকে এই যুগলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এমনকি তাদের বিয়েও হয়নি। পরিবারের দাবি মাহমুদুল তাদের মেয়ে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে এবং লুকিয়ে রেখেছে।

এ ব্যাপারে মাহমুদুলের সঙ্গে মোবাইল ফোনে বলেন, পরিবার মেনে না নেওয়ায় তারা নিজেরাই বিয়ের সিদ্ধান্ত নিতেই বাড়ি ছাড়েন।

Share Button

     এ জাতীয় আরো খবর