April 13, 2026, 6:02 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সালমান খানের ভাই ম্যাচ গড়পেটা স্বীকার করলেন

সালমান খানের ভাই ম্যাচ গড়পেটা স্বীকার করলেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সন্দেহ থেকেই শুক্রবার (০১ জুন) জিজ্ঞাসাবাসের জন্য ডেকে পাঠানো হয়েছিল বলিউডের বাসিন্দা আরবাজ খানকে। সেই সন্দেহই সঠিক প্রমাণ হলো। এবার শনিবার সকালে পুলিশি জেরার মুখে আইপিএল বেটিংয়ে (জুয়া) যুক্ত থাকার কথা নিজ মুখে স্বীকার করেছেন আরবাজ। তার এই স্বীকারোক্তিতে প্রবল আলোড়ন তৈরি হয়েছে। পুলিশের সন্দেহের তালিকায় আরও বলিউড তারকারা রয়েছেন বলে জানা গেছে।

একই সঙ্গে চলচ্চিত্র প্রযোজনা, পরিচালনা ও অভিনয়ের সঙ্গে জড়িত তিনি। কিন্তু তার থেকেও বড় পরিচয় তিনি বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ভাই। কিন্তু এবার হয়তো নতুনভাবেই পরিচিত হতে যাচ্ছেন এই অভিনেতা।

সনু জালান নামের এক বুকিকে পুলিশি জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে আরবাজের নাম। আরবাজের সঙ্গে তার প্রায় পাঁচ বছর ধরে যোগাযোগ রয়েছে বলেও জেরার মুখে স্বীকার করেন সোনু। তারপরই থানের অপরাধ দমন শাখা জবানবন্দি দেওয়ার জন্য আরবাজকে শুক্রবার ডেকে পাঠিয়েছিল। কিন্তু শহরের বাইরে থাকায় শনিবার তিনি থানায় হাজির জন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

জেরার একপর্যায়ে ভেঙে পড়েন আরবাজ। স্বীকার করে নেন, আইপিএলের বেশ কয়েকটি ম্যাচে তিনি জড়িত ছিলেন। এ ছাড়া বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচেও বেটিং করার কথা স্বীকার করেন সালমানের ভাই। তাদের সঙ্গে পাকিস্তানের এক নামজাদা রাজনৈতিক নেতার কথাও উল্লেখ করেছেন আরবাজ।

আইপিএলে বাজি ধরে ২ কোটি ৮০ লাখ রুপি খুঁইয়েছেন ৫০ বছর বয়সী আরবাজ এবং এ নিয়ে জালান তাকে একাধিকবার হুমকিও দিয়েছিল। তবে এ ঘটনায় সালমান খান বা তার পরিবারের অন্য কোনো সদস্য জড়িত আছেন কিনা তা জানা যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর