March 19, 2026, 8:55 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

এবার সংবাদমাধ্যমে খ্যাপা মাস্কের চোখ

এবার সংবাদমাধ্যমে খ্যাপা মাস্কের চোখ

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

বুধবার একাধিক টুইটে সংবাদমাধ্যম নিয়ে তিক্ত বক্তব্য দিয়েছে ইলন মাস্ক।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক বলেছেন, তার পরিকল্পনা হচ্ছে সংবাদ প্রতিবেদন আর এর সূত্র যাচাই করবে এমন একটি ওয়েবসাইট আনা।

সাম্প্রতিক সময়ে টেসলা নিয়ে কিছু সংবাদ প্রতিবেদন হয়েছে। ওই প্রতিবেদনগুলোতে টেসলার কারখানায় কর্মপরিবেশ আর এর বৈদ্যুতিক গাড়িতে ব্রেক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কয়েকটি প্রতিবেদন টেসলা গাড়ির দুর্ঘটনা নিয়েও ছিল। প্রচলিত জ¦ালানীচালিত গাড়ির দুর্ঘটনা নিয়ে প্রতিবেদনের বিপরীতে টেসলা গাড়ির দুর্ঘটনা নিয়ে এমন আলাদা প্রতিবেদনকে অন্যায্য হিসেবেই দেখছেন মাস্ক। এ থেকেই একের পর এক উদ্ভাবনী ধারণা দেওয়ার খ্যাতি পাওয়া এ ব্যক্তির মাথায় সংবাদ যাচাইয়ের সাইট আনার নতুন ধারণার উদ্ভব, খবর বিবিসি’র।

মাস্ক তার টুইটে বলেন, “সমস্যা হচ্ছে সাংবাদিকরা সর্বোচ্চ ক্লিক পাওয়া আর বিজ্ঞাপনী ডলার আয় করতে সবসময় চাপে থাকেন, আর না হলে তাদেরকে বের করে দেওয়া হয়।”

“যেহেতু টেসলা বিজ্ঞাপন দেয় না, কিন্তু জীবাশ্ম জ¦ালানী আর গ্যাস বা ডিজেলচালিত গাড়ির প্রতিষ্ঠানগুলো বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতাদের মধ্যে রয়েছে, তাই পরিস্থিতি জটিল।”

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলে’র অলাভজনক সংস্থা রিভিল-এর অনুসন্ধানী সাংবাদিকতায় সম্প্রতি টেসলার বিশাল গাড়ি নির্মাণ কারখানার নিরাপত্তা নিয়ে সমালোচনা করা হয়েছে।

এর আগে বিজ্ঞাপনী আয়মুক্ত এই প্রতিষ্ঠানটিকে ‘উগ্রপন্থী’ বলে আখ্যা দিয়েছিল টেসলা।

মাস্ক রিভিল দল সম্পর্কে বলেন- “বার্কলে’র কিছু ধনী পরিবারের সন্তান যারা তাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের কথার বাইরে কিছু ভাবতে পারে না।”

সংবাদমাধ্যম যাচাইয়ে নিজের আনা নতুন সাইটের নাম ‘প্রাভদা’ রাখবে। এটি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন-এর রাষ্ট্রমালিকানাধীন দৈনিক পত্রিকার নাম যার মানে হচ্ছে ‘সত্যি’।

Share Button

     এ জাতীয় আরো খবর