March 24, 2026, 8:04 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেট থেকে ৬ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ

লিপন দেব বালাগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট নগরীর কলবাখানী থেকে ২য় শ্রেনীতে পড়ুয়া মেয়ে ও মা ৬ দিন ধরে নিখোঁজ। নিখোঁজ মায়ের নাম হনুফা বেগম (৩৫) ও তার শিশু কন্যার নাম সুমনা আক্তার পুষ্প (৮)।
নিখোঁজ হনুফা বেগম এর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ভাটিপাড়া, বর্তমানে ইলেক্ট্রিক সাপ্লাই রোডস্থ কলবাখানী এলাকার ৭০নং বাসার বাসিন্ধা।
হনুফার স্বামী আব্দুল আমিন জানান, গত ২০ মে রোববার বেলা ২টার দিকে অভিমান করে মেয়ে সমুনা আক্তার পুষ্পকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান হনুফা বেগম। সারাদিন বাসাতে না ফেরায় আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।
সুমনা আক্তার পুষ্প (৮) নগরীর কাজিটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।
এব্যাপারে নিখোঁজ হনুফা বেগমের ছেলে আসলাম আহমদ জানান, ২০মে দুপুরে তার ছোট বোনকে সাথে নিয়ে তার মা বাসা থেকে রাগ করে চলে যান। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কেহ তাদের কোন সন্ধান পেয়ে থাকলে আসলাম আহমদ-০১৭৬৪-৩০৯১১৪, ০১৭১৯-৮৯৪৩৯৪ নাম্বারে যোগাযোগ করার জন্য করেছেন।
এ ব্যাপারে আইনী প্রদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/৩০মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর