April 13, 2026, 10:38 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের নাম স্পট ফিক্সিংয়ে

সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের নাম স্পট ফিক্সিংয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রায় ২২ বছর আগে টেস্ট অভিষেকেই হইচই বাঁধিয়েছিলেন হাসান রাজা। জিম্বাবুয়ের বিপক্ষে ফয়সালাবাদে খেলতে নেমেছিলেন মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে! সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার সেই রেকর্ড টিকে আছে এখনও। পরে যদিও সমৃদ্ধ হয়নি আন্তর্জাতিক ক্যারিয়ার। দীর্ঘদিন পর আবার আলোচনায় তার নাম। তবে এবার গর্বের কিছু নয়। সাবেক পাকিস্তানি এই ব্যাটসম্যানের নাম এসেছে স্পট ফিক্সিংয়ে।

ক্রীড়ায় বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে টিভি চ্যানেল আল জাজিরার একটি ডকুমেন্টারিতে এসেছে হাসান রাজা ও সাবেক ভারতীয় ক্রিকেটার রবিন মরিসের নাম। ডকুমেন্টারিতে দেখা গেছে, একটি কক্ষে বসে টিভি চ্যানেলটির ছদ্মবেশী প্রতিবেদকের সঙ্গে মরিস কথা বলছেন স্পট ফিক্সিংয়ের জন্য একটি টি-টোয়েন্টি লিগ আয়োজন নিয়ে। তখন সেখানে ছিলেন রাজাও।

রাজাকে আলোচনায় অংশ নিতে দেখা যায়নি। তবে বসেছিলেন মরিসের পাশের চেয়ারেই। ২০০৭-০৮ সালে তুমুল আলোচিত আইসিএলে মরিস ও রাজা একসঙ্গে খেলেছিলেন মুম্বাই চ্যাম্পস দলে।

অভিযোগের জবাবে সাড়া দেননি রাজা। মরিস অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, টিভি চ্যানেলটি তাকে একটি বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য অডিশনে আমন্ত্রণ জানিয়েছিল।

ডকুমেন্টারিতে দেখা গেছে, স্পট ফিক্সিং ও বেটিংয়ের জন্য একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে কথা বলছেন মরিস। বলেছেন, কোনো ‘এ’ গ্রেড ক্রিকেটারকে সম্পৃক্ত করা যাবে না। তবে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রেডের ক্রিকেটারদের আনা সম্ভব। এ ধরণের টুর্নামেন্ট দুবাই, জিম্বাবুয়ে, হংকং ও শ্রীলঙ্কায় হয়ে আসছে বলে জানান মরিস।

সাবেক অলরাউন্ডার মরিস কখনও জাতীয় দলে খেলেননি। মুম্বাইয়ের হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। খেলেছেন ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ।

১৪ বছর বয়সে অভিষেকের পর রাজার ক্যারিয়ার পায়নি প্রত্যাশিত গতি। কয়েক দফায় পাকিস্তান দলে আসা-যাওয়া করা আ্তর্জাতিক ক্যারিয়ার থেমে গেছে আইসিএলে যোগদানের পর। খেলেছেন ৭ টেস্ট ও ১৬ ওয়ানডে।

রাজার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Share Button

     এ জাতীয় আরো খবর