April 16, 2026, 2:17 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

গুরুতর নয় রোনালদোর ইনজুরি : জিদান

স্পোর্টস ডেস্কঃ

mostbet
ক্রিস্টিয়ানো রোনালদোর গোঁড়ালির ইনজুরি খুব একটা গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রবিবার বার্সেলোনার বিপক্ষে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটিতে প্রথমার্ধে গোল দিতে গিয়ে গোঁড়ালিতে আঘাত পান রোনালদো।
ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৪ মিনিটে বেনজেমার হেডে দারুণ এক ফিনিশিংয়ে রিয়ালের পক্ষে সমতা ফেরান রোনালদো। কিন্তু ঐ মুহূর্তে বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের সাথে চ্যালেঞ্জে তিনি গোঁড়ালিতে আঘাত পান। তারপর থেকে যতক্ষণ মাঠে ছিলেন রোনালদোকে খুব একটা স্বস্তিদায়ক দেখা যায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তার স্থানে মার্কো আসেনসিওকে মাঠে নামান জিদান।
আগামী ২৬ মে কিভে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সে কারণেই দলের অন্যতম মূল ভরসা রোনালদোকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি জিদান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অবশ্য জিদান আশ্বস্ত করে বলেছেন, ‘এই মুহূর্তে সে পুরোপুরি সুস্থ বোধ করছে না। কিন্তু আমার ধারনা ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। তবে এখনই বলা যাচ্ছেনা কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে। তবে আমরা ফাইনাল নিয়ে মোটেই চিন্তিত নই। দলের সবাই এজন্য পুরোপুরি প্রস্তুত।’
প্রাইভেট ডিটেকটিভ/৭মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর